জাপানের বাজারে শেরপুরের মিষ্টি আলু
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
শেরপুরের সীমান্তবর্তী চরাঞ্চলের কৃষক আবদুল হাকিমের চোখে এখন নতুন স্বপ্ন। কয়েক বছর আগেও তার জীবিকা ছিল শুধু ধান ও গম চাষের ওপর নির্ভরশীল। ফসলের দাম কম থাকায় ভালো লাভ করতে পারতেন না। সংসারের খরচ মেটানো ছিল কষ্টকর। তবে সময় বদলেছে। এখন তার চাষ করা মিষ্টি আলু যাচ্ছে জাপানের বাজারে। যা তার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
কৃষক আবদুল হাকিম বলেন, আগে ধান চাষ করতাম কিন্তু লাভ তেমন হতো না। এখন মিষ্টি আলু চাষ করে ভালো আয় করছি। প্রতি মণ ৬৫০ টাকায় বিক্রি করতে পারছি।
শুধু আবদুল হাকিম নন; ঝিনাইগাতি, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার অনেক কৃষক মিষ্টি আলু চাষে সফলতা পাচ্ছেন। কামারের চরের কৃষক রফিক বলেন, আমরা ভাবতাম, শুধু বড় কোম্পানির পণ্যই বিদেশে যায়। এখন দেখি আমাদের চাষ করা মিষ্টি আলুও জাপানে যাচ্ছে!
কৃষক সাইদুল ইসলাম জানান, আগে আমরা স্থানীয় বাজারে আলু বিক্রি করতাম। দাম কম পেতাম। এখন জাপানি কোম্পানি সরাসরি আমাদের কাছ থেকে আলু কিনছে। ফলে ভালো দাম পাচ্ছি। আগামী বছর আরও বেশি জমিতে চাষ করবো।
জানা যায়, জাপানের নারুতো জাপান কোম্পানি লিমিটেড সরাসরি ৪৩ জন কৃষকের সঙ্গে চুক্তি করে মিষ্টি আলু সংগ্রহ করছে। তারা বিনা মূল্যে বীজ, সার ও প্রশিক্ষণ দিচ্ছে। চুক্তি মোতাবেক ৯০ একর জমিতে কোকোই-১৪ জাতের আলু চাষ করেছেন স্থানীয়রা। চাষের উপকরণ বীজ, সার, কীটনাশক সব বিনা মূল্যে দিয়েছে কোম্পানি।
উৎপাদনের পর প্রকল্পের সব আলু প্রতিষ্ঠানটি সরাসরি মাঠ থেকে কিনে নেবে। গত বছর ৫৮০ টাকা মণ দরে কিনলেও এ বছর দাম বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়েছে। সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদি নয়াপাড়া গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, একর প্রতি আলুর ফলন হয় ২৫০-৩০০ মণ। যা দেড় থেকে ২ লাখ টাকা বিক্রি করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)