জাপানি কোম্পানিতে বেড়েছে কর্মী ছাঁটাই
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
শেয়ারের দাম বৃদ্ধি সত্ত্বেও চলতি বছরের প্রথম দুই মাসে কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৩ হাজার ৬০০-এর বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে।
গবেষণা প্রতিষ্ঠান টোকিও শোকো রিসার্চের তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ১৪টি কোম্পানি ৩ হাজার ৬১৩ কর্মীকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রস্তাব করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ছয় গুণ বেশি। এমনকি গত বছরের মোট ছাঁটাইকে ছাড়িয়ে গেছে, এ সংখ্যা ছিল ৩ হাজার ১৬১ জন।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বেতন কমানোর ঘোষণা দেয় বেশকিছু কোম্পানি। ছাঁটাইয়ের ওই সময় করোনা গযবের কারণে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর মধ্যে কর্মী ছাঁটাই বেড়েছিল।
যুক্তরাষ্ট্রের বিপরীতে জাপানের কর্মী ছাঁটাইয়ের অন্যতম প্রধান পদ্ধতি হচ্ছে- অবসরে যাওয়ার প্রস্তাব দেয়া। টোকিও শোকো রিসার্চ বলেছে, ব্যবসায়িক পারফরম্যান্সে লক্ষণীয় পুনরুদ্ধার অর্জনে বড় কোম্পানিগুলো প্রাথমিক ও অবসরে যাওয়ার সংখ্যা বাড়িয়েছে। এ থেকে বোঝা যায় কোম্পানিগুলো এখন পূর্ণ মাত্রায় আর্থিক মন্দায় রয়েছে।
কসমেটিকস কোম্পানি শিসেইডো ও ইলেকট্রনিকস কোম্পানি ওমরন সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করেছে। শিসেইডো জাপানে দেড় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। অন্যদিকে এক হাজার ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ওমরন। সেভেন অ্যান্ড আই হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান সুপারমার্কেট চেইন ইতো ইয়োকাডোতে প্রায় ৭০০ কর্মীকে আগাম অবসরে পাঠিয়েছে।
গবেষণা প্রতিবেদন শুধু জাপানে ছাঁটাইয়ের হিসাব অন্তর্ভুক্ত করেছে। এতে বিদেশে কর্মী ছাঁটাইয়ের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। যেমন জাপানের বাইরে ওমরন অতিরিক্ত ১ হাজার কর্মী ছাঁটাই করেছে। অন্যদিকে সনি গ্রুপ তার গেমস বিভাগে বিশ্বব্যাপী ৯০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও ঘোষণা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












