জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দিলে শিক্ষাব্যবস্থা ধ্বংস হবে -ভিসি
জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো দিন অটোপাস দেবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিয়ে কোনো লাভ হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যা যা করণীয়, তা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দিলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিশ্ববিদ্যালয়টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ পরীক্ষা না নিয়ে অটোপাসের দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। এখনো তারা অটোপাসের দাবি জানিয়ে আসছেন।
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের শতকরা ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে মাত্র ৩০ ভাগ। ফলে উচ্চশিক্ষার সংস্কারে হাত দিলে প্রথমে এ বিশ্ববিদ্যালয়ের সংস্কার দরকার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।