জাতীয় পার্টির ৯০% প্রার্থীই জামানত হারিয়েছেন
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের ৯০ শতাংশই জামানত হারিয়েছেন। বিএনপির বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে জাপা ছিল আওয়ামী লীগের পর দ্বিতীয় প্রধান দল।
অবশ্য বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাপার প্রার্থীদের বড় অংশের জামানত হারানো নতুন কিছু নয়। নবম থেকে একাদশ- এই তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ছিল না, এমন আসনগুলোতে জাপার প্রার্থীদের ৮৬ শতাংশই জামানত হারান।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জাপার ২৬৩ প্রার্থীর মধ্যে ২৩৬ জনই জামানত হারিয়েছেন। অর্থাৎ লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ৯০ শতাংশ প্রার্থী জামানত রক্ষা করার মতো ভোট পাননি। এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সাতটি আসনেও জামানত হারিয়েছেন জাপার প্রার্থীরা।
জাতীয় নির্বাচন-সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে প্রার্থী হওয়ার সময় ২০ হাজার টাকা জামানত দিতে হয়। কোনো প্রার্থী প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
দলের ৯০ শতাংশ প্রার্থীর জামানত হারানোর কারণ জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক দাবি করেন, জাপার দুই শতাধিক প্রার্থী ভোটের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের অর্থ ও পেশিশক্তি এবং তাঁদের পক্ষে প্রশাসনিক সহায়তা থাকায় জাতীয় পার্টির প্রার্থীরা টিকতে পারেননি। এ কারণেই ভোটের এমন ফল হয়েছে।
এর আগে নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনেও জাপার প্রার্থীদের বড় অংশকে জামানত হারাতে দেখা গেছে। ওই তিনটি নির্বাচনে যেসব আসনে জাপা জয় পেয়েছিল তার প্রায় সব কটিতেই আওয়ামী লীগের প্রার্থী ছিল না। এর বাইরে যে আসনগুলোতে জাপার প্রার্থী ছিলেন, তাঁদের বেশির ভাগই জামানত হারিয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা -শিক্ষামন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্কুলে নেয়া হয় মাসিক বেতন, শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান শিক্ষকরা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশিকে বিএসএফের গুলি, ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ ৩ জন চীনা নাগরিক গ্রেপ্তার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাহীশূন্য দুদকে স্থবিরতা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে আবার মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে যা আছে
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে -অর্থমন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইকোর্টের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)