জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে সম্প্রতি নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সব ঠিক থাকলে ওই কূপ থেকে আজ জাতীয় গ্রিডে সাড়ে আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৭ নম্বর কূপ থেকে আজ নতুন করে আরও সাড়ে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যাচ্ছে।
এর আগে, গত ২২ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পুরোনো গ্যাসকূপ (সিলেট-৭) সংস্কার করতে গিয়ে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়। পরে দুই দফায় পরীক্ষা-নিরীক্ষা শেষে এক হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ।
তাদের দেওয়া তথ্যমতে, ১৯৮৬ সালে জৈন্তাপুরের হরিপুর সিলেট-৭ নম্বর কূপে তেল উত্তোলন শুরু হয়। যা চলে ১৯৯৪ সাল পর্যন্ত। এরপর ওই কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। এবার পুরোনো কূপে দুটি লেয়ারে গ্যাসের সন্ধান মেলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।