জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগে কি কিছু হবে?
ফিলিস্তিনের গাজায় দখলদার সন্ত্রাসী ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ, নিরীহ মানুষকে হত্যা ও বাস্তুচ্যুত করা, খাবার ও চিকিৎসার জন্য হাহাকার। এ অবস্থায় এক বিরল পদক্ষেপ নিয়েছে সংস্থাটির মহাসচিব গুতেরেস। সংঘাত অবসানে নিরাপত্তা পরিষদকে সক্রিয় হতে গত বুধবার (৬ ডিসেম্বর) জাতিসংঘ সনদের ৯৯ ধারা প্রয়োগ করেছে সে। যদিও তার এ পদক্ষেপকে অনেকেই লোক দেখানো ও অকার্যকর বলে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এদিকে সংঘাত বন্ধে এখন পর্যন্ত যুদ্ধবিরতি প্রস্তাব পাস করেনি নিরাপত্তা পরিষদ। গাজা সংঘাতে ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের ভোটে একটি প্রস্তাব বাদ হয়ে গেছে।
৯৯ ধারা হলো একটি বিশেষ ক্ষমতা এবং জাতিসংঘ সনদে সংস্থাটির মহাসচিবকে দেয়া একমাত্র স্বাধীন রাজনৈতিক হাতিয়ার। ৯৯ ধারায় বলা হয়েছে, ‘মহাসচিব যে কোনো বিষয় নিরাপত্তা পরিষদের দৃষ্টিতে আনতে পারেন যা তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য হুমকি হতে পারে বলে মনে করে।’
তবে ৯৯ ধারায় প্রস্তাব গ্রহণে নিরাপত্তা পরিষদকে বাধ্য করার মতো কোনো ক্ষমতা মহাসচিবের নেই। সে যেটা করতে পারে, সেটা হলো স্থায়ী সদস্য দেশগুলোকে আলোচনায় বসতে বাধ্য করতে পারে এবং একটি বিষয়ে ঐকমত্যে পৌঁছতে উৎসাহিত করতে পারে।
যেহেতু পাঁচটি দেশের ভেটো ক্ষমতা আছে, সে ক্ষেত্রে এই ইস্যুতে একটি সারগর্ভ প্রস্তাব গ্রহণ করার একমাত্র উপায় হলো পাঁচটি দেশের প্রত্যেককে ভেটো না দেয়ার সিদ্ধান্ত নিতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।