জাতিসংঘের ‘লজ্জার তালিকায়’ রাশিয়া থাকলেও ইসরায়েল নেই কেন
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯১ শামসী সন , ০৮ জুলাই, ২০২৩ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের হত্যা ও পঙ্গু করার ঘটনায় ইসরায়েলকেও কালো তালিকায় রাখতে মানবাধিকার সংগঠনগুলো বারবার আহ্বান জানিয়ে আসছিল।
ইউক্রেন যুদ্ধে কয়েক শ শিশুকে হত্যা ও পঙ্গু করায় রাশিয়ার সামরিক বাহিনী ও মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘লজ্জার তালিকায়’ রেখেছে জাতিসংঘ। তবে কেবল সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, গত বছর ৪০টির বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অথচ এত কিছুর পরও তালিকায় নাম ওঠেনি ইসরায়েলি বাহিনীর।
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের হত্যা ও পঙ্গু করার ঘটনায় ইসরায়েলকেও এই কালো তালিকাভুক্ত করতে মানবাধিকার সংগঠনগুলো বারবার আহ্বান জানিয়ে আসছিল।
‘লজ্জার তালিকায়’ ইসরায়েলকে না রাখায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে মন্তব্য করেছে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর।
সংঘাতকবলিত অঞ্চলে শিশুদের সঙ্গে আচরণবিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে ২২ জুন বিতরণ করা হয়েছে। এতে গুতেরেস বলেছে, ২০২২ সালে ইউক্রেনে শিশুদের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘনের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে, যাতে তিনি মর্মাহত।
বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব বলেছে, ২০২২ সালে ইসরায়েলি বাহিনীর হামলায় যে পরিমাণ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন, তাতে সে ‘অত্যন্ত উদ্বিগ্ন’।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ইসরায়েলি বাহিনীর হাতে ৪২ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৯৩৩টি শিশু। আগের বছর ৭৮ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। শিশু হত্যার জন্য ইসরায়েলকে কখনোই জাতিসংঘের এই ‘লজ্জার তালিকায়’ রাখা হয়নি।
জাতিসংঘ মহাসচিব বলেছে, আগের বছরের প্রতিবেদনের তুলনায় গত বছর বিমান হামলাসহ ইসরায়েলি বাহিনীর হাতে শিশু হত্যার সংখ্যা ‘লক্ষণীয়ভাবে’ কমতে দেখেছেন তিনি।
লজ্জার তালিকায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার জাতিসংঘের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে এ তালিকায় ইসরায়েলের নাম না রাখায় জাতিসংঘ মহাসচিবের সিদ্ধান্তের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনটি। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সে আবারও ফিলিস্তিনি শিশুদের বিষয়টি উপেক্ষা করেছে।
মানবাধিকার সংগঠনটির শিশু অধিকারবিষয়ক পরিচালক জো বেকার বলে, শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য ইসরায়েলি বাহিনীকে দায়বদ্ধ করার ক্ষেত্রে বছরের পর বছর তার (গুতেরেস) অনাগ্রহ উল্টো ফল বয়ে এনেছে। এটি কেবল ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বেআইনি প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে উত্সাহিত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












