হাইওয়ে পুলিশ:
জরিমানার টাকা পরিশোধ করলেই ডাক বিভাগে পৌঁছে যাবে গাড়ির কাগজ
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছানী, ১৩৯২ শামসী সন , ০৯ জুলাই, ২০২৪ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বেশিরভাগ ক্ষেত্রেই পরিবহনের চালক বা সহযোগী মামলার জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করতে পারেন না। সেবার মান উন্নয়ন ও সেবা সহজীকরণের লক্ষ্যে সেবাপ্রত্যাশীরা যেন ঘরে বসেই মামলায় জব্দ করা গাড়ির কাগজপত্র ডাক বিভাগের মাধ্যমে পেতে পারে সেজন্য একটি উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর উত্তরার হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে ডাক বিভাগ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
এসময় হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই পরিবহনের চালক বা হেলপার মামলার জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করতে পারেন না। সে ক্ষেত্রে কেস স্লিপে উল্লেখিত সময়ের মধ্যে জরিমানা দেওয়া সাপেক্ষে পরিবহনের মালিক বা প্রতিনিধি জব্দকৃত কাগজ সংশ্লিষ্ট রিজিয়ন থেকে সংগ্রহ করেন। এতে দূরবর্তী এলাকার পরিবহন মালিকদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।
ফলে পরিবহনের মালিকরা নির্ধারিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করার সঙ্গে সঙ্গে জব্দকৃত কাগজপত্র ডাক বিভাগের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে দ্রুততম সময়ে পেয়ে যাবেন।
এতে পরিবহন মালিকদের ভোগান্তি যেমন কমবে তেমনি আর্থিকভাবে সাশ্রয়সহ সময়ের অপচয় রোধ হবে। একই সঙ্গে আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও মনে করেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)