জরায়ুমুখ ক্যান্সারের টিকা নিয়ে সারাদেশে অসুস্থ বহু শিক্ষার্থী
, ৩০ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধক টিকা হিউম্যান প্যাপিলোম ভাইরাস (এইচপিভি) নিয়ে মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদ্রাসার ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত সোমবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া দাখিল মাদ্রাসার নারী শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হয়। টিকা দেবার এক ঘন্টা পর থেকে শিক্ষার্থীদের মাথা ব্যাথা ও বমি শুরু হয়। একে একে ৪০ জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ভোলায় অসুস্থ ৪২ জন:
বোরহানউদ্দিনে একটি মাধ্যমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে অর্ধশতাধিক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানোদা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসুস্থদের মধ্যে ৫২ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বর্তমানে ৪৩ জন চিকিৎসাধীন আছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, টিকা দেয়ার আধা ঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে অর্ধশতাধিক ছাত্রীর বমি ভাব ও মাথা ঘুরে পড়ে যাওয়াসহ অসুস্থ হয়ে পড়ে।
পটুয়াখালীতে অসুস্থ ১২ জন:
পটুয়াখালীর মির্জাগঞ্জে এইচপিভি টিকা নেওয়ার পর দুই দিনে দুই মাধ্যমিক বিদ্যালয়ের ১২ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)