জরাজীর্ণ ঘরে ৪০ পরিবার, পরিত্যক্ত পড়ে আছে ৭০টি
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৫, মে, ২০২৪ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
অযতেœ-অবহেলায় আর রক্ষণাবেক্ষণের অভাবে কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর আশ্রয়ণ প্রকল্পটির বেহাল দশা। ভূমিহীনদের স্বপ্নের ঠিকানায় তাদের কষ্টের যেন শেষ নেই। মরিচা ধরে টিনের ছাউনি ও দেয়াল ফুটো হয়ে গেছে। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি চলে আসে। টিউবওয়েল ও শৌচাগারগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগেই।
আবাসন প্রকল্পের ১২০টি ঘরের মধ্যে ৭০টি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাকিগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পরিত্যক্ত ঘরে গরু-ছাগল লালনপালন করা হচ্ছে। বেহালদশার কারণে ৮০ পরিবার আবাসন ছেড়ে চলে গেছে। তারপরও জরাজীর্ণ অবকাঠামোতে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন ৪০ হতদরিদ্র পরিবার। দ্রুত সংস্কার করে আশ্রয়ণটি টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন প্রকল্পে আশ্রিতারা।
আশ্রয়ণ প্রকল্পে ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুস্থ ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য প্রায় ২০ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের হাবাসপুর গ্রামের পাশে গড়াই নদীর পাড়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবাসন প্রকল্প নির্মাণ করা হয়। সরকারের খাস জমির ওপর টিনের দেয়াল ও ছাউনি দিয়ে নির্মিত আবাসন প্রকল্পের এক একটি ব্যারাকে ১০টি করে কক্ষ নির্মাণ করা হয়। ১২০টি ভূমিহীন পরিবারের জন্য ১২টি ব্যারাক (১২০ টি ঘর) নির্মাণ করে দেয় সরকার। প্রতিটি পরিবারকে একটি করে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে অযতেœ-অবহেলা, সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে আবাসন প্রকল্পটির এখন বেহাল দশা। পরিত্যক্ত ঘরে গরু-ছাগল রেখে লালনপালন করা হচ্ছে। প্রকল্পের প্রবেশমুখে রাস্তাটিরও বেহাল দশা। পরিত্যক্ত ঘরগুলো আগাছায় ছেয়ে গেছে। বেহালদশার কারণে ৮০ পরিবার আবাসন ছেড়ে চলে গেছে। তারপরও জরাজীর্ণ অবকাঠামোতে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন ৪০ হতদরিদ্র পরিবার। ভূমিহীনদের স্বপ্নের ঠিকানায় তাদের কষ্টের যেন শেষ নেই। দ্রুত সংস্কার করে আবাসনটি টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন প্রকল্পে আশ্রিতরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩টি 'স্বর্ণের ডিম' উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৎ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে সরকার -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)