জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার, সরকার গঠনের প্রস্তুতি
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ভারতের দখলকৃত জম্মু এবং কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হলো। এর ফলে দেশটির কেন্দ্রীয় শাসিত অঞ্চলে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হলো।
গত জুমুয়াবার জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আব্দুল্লাহ। সম্প্রতি বিধানসভার নির্বাচনের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট। স্বাভাবিকভাবেই লেফটেন্যান্ট গভর্নরের সাথে দেখা করে নতুন সরকার গঠনের দাবি জানান এনসি'এর সহ-সভাপতি ওমর। এরপরই সেখান থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সে ক্ষেত্রে দীর্ঘ ছয় বছর পর জম্মু কাশ্মীর থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হলো।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষরিত এক নির্দেশিকায় বলা হয়, ২০১৯ (২০১৯-এর ৩৪) সালের জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনের ৭৩ নম্বর অনুচ্ছেদ এবং ভারতীয় সংবিধানের ২৩৯ এবং ২৩৯এ ধারা অনুযায়ী সেখানে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। ২০১৯ সালের ৩১ অক্টোবর তারিখে ওই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু ২০১৯ সালের জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইনের ৫৪ ধারা অনুযায়ী নতুন মুখ্যমন্ত্রী নিয়োগের আগেই অবিলম্বে রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হবে।'
উল্লেখ্য, ২০১৪ সালে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে জোট সরকার গঠন করে হিন্দুত্ববাদী বিজেপি ও 'পিপলস ডেমোক্রেটিক পার্টি' (পিডিপি)। যদিও ২০১৮ সালের ১৮ জুন জোট সরকার থেকে বেরিয়ে আসে মেহেবুবা মুফতির নেতৃতাধীন পিডিপি। পরদিন ১৯ জুন থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন চলে আসছে।
এরই মধ্যে ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ প্রত্যাহারের পর রাজ্যের মর্যাদা হারায়। সেইসাথে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রের হিন্দুত্ববাদী মোদি সরকার।
তবে নতুন সরকার গঠনের পর জম্মু-কাশ্মীরে নির্বাচিত সরকারের কতটা ভূমিকা থাকবে, লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকাই বা কি থাকবে, তা এখন স্পষ্ট নয়। এরই মধ্যে শনিবার ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আব্দুল্লাহ জানিয়েছিলেন, নতুন সরকারের উদ্দেশ্যই হবে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)