রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

জমে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার

- দৈনিক ১ কোটি টাকার টমেটো বিক্রি
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩, সকাল ৫:৫২
জমে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার
দিনাজপুর সংবাদদাতা:
কৃষি প্রযুক্তির উন্নয়নে এক সময়ের শীতকালীন সবজি টমেটো এখন পাওয়া যায় প্রায় সারাবছরই। আর গ্রীষ্মকালে পাওয়া এই টমেটোর বেচা-কেনায় জমে উঠেছে দিনাজপুরের গাবুড়া বাজার।
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুড়াহাটের এ বাজারটি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গ্রীষ্মকালীন টমেটোর বাজার বলে দাবি স্থানীয়দের।
ব্যবসায়ীরা জানান, প্রায় দেড় মাস স্থায়ী এই বাজারে বেচা-কেনা হয় ৫০ কোটি টাকার বেশি টমেটো। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলে টমেটোর বেচা-কেনা। এরপর সারা দিন চলে ট্রাকে-ট্রাকে টমেটো লোড।
এই হাটের ইজারাদার ও শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম জানান, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট ও শরীয়তপুরসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এই বাজার থেকে টমেটো কিনে নিয়ে যায়। “এবারও বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা টমেটো কিনছেন। এখানে প্রতিদিন গড়ে প্রায় ৫০ থেকে ৬০ ট্রাক টমেটো লোড হয়ে দেশের বিভিন্ন জেলায় চলে যায়।”
মূলত জেলার সদর, বিরল, বোচাগঞ্জ এবং চিরিরবন্দর উপজেলায় ব্যাপকভাবে উৎপাদন হয় গ্রীষ্মকালীন (নাবিজাত) টমেটো। এবার এক হাজার হেক্টরের বেশি জমিতে এই টমেটোর আবাদ হয়েছে।
বাজারে আসা টমেটো বিক্রেতা কৃষক ইউসুফ আলী ও মহিদুল ইসলাম জানান, এবার এলাকায় টমেটোর আবাদ বেশি, ফলনও ভালো হয়েছে। বিগত বছরের তুলনায় এবার প্রথম থেকেই ভালো দামও পাচ্ছেন তারা।
কৃষক মহিদুল জানান, ভালো মানের টমেটো প্রতি মণ বিক্রি করেছেন ৮০০ থেকে ৮৫০ টাকায়। তিনি তার এক বিঘা জমিতে টমেটো বিক্রি করে পেয়েছেন এক লাখ টাকা। ভালো দামে টমেটো বিক্রি করতে পেরে তারা খুশি। তবে দ্রুত পঁচনশীল এই সবজি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে লোকসানও গুণতে হয় চাষিদের। একইভাবে টমেটোর আমদানি ভালো থাকায় খুশি ব্যবসায়ীরাও।
ঢাকার পাইকার মোবারক আলী জানান, কয়েক বছর পর এবার টমেটোর আমদানি ভালো এবং তাদের ব্যবসাও ভালো হচ্ছে। গড়ে ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে তারা টমেটো কিনছেন। তবে দাম প্রতি মণে দুই-একশ টাকার মধ্যে উঠানামা করায় তাদের ব্যবসাও ভালো হচ্ছে এবং কৃষকও লাভবান হচ্ছে।
ইজারাদার মোমিনুল ইসলাম বলেন, “এবার টমেটো বেচা-কেনায় কৃষক এবং বেপারি উভয়ে লাভবান। এখন বাজারে দৈনিক গড়ে এক কোটি টাকার টমেটো বেচা-কেনা হচ্ছে। এই বাজার আর ১০/১২ দিন পর্যন্ত চলবে।”
টমেটো চাষিদের জন্য এখানে একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়ে মোমিনুল বলেন, “সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দ্রুত পচনশীল এই টমেটোর আমদানি বেশি হলে কৃষককে বাধ্য হয়ে লোকসান টমেটো বিক্রি করতে হয়। অথচ এই হাট থেকে সরকার ইজারা বাবদ প্রতি বছর ৮-৯ লাখ টাকা রাজস্ব পায়।”
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৫ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৫ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৫ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৫ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৫ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৫ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৫ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৫ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৫ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৫ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৬ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৬ ঘণ্টা আগে