জন্ম নিবন্ধন সংশোধনের দৈনিক গড় আবেদন প্রায় ৫০ হাজার
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে গড়ে প্রতিদিন জন্ম নিবন্ধনের জন্য আবেদন পড়ে ১ লাখ ২ হাজার ১৭৯টি।
প্রতিদিন সনদ দেয়া হয় ৯২ হাজার ৫৬টি। এছাড়া প্রতিদিন গড়ে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন জমা পড়ে ৪৯ হাজার ৯২৫টি। আর সংশোধনের আবেদন প্রতিদিন গড়ে নিষ্পত্তি হয় ২৬ হাজার ৫৪১টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, শিশুর টিকা কার্ড দেখে জন্ম নিবন্ধন করা হলে সাধারণত ভুলের আশঙ্কা থাকে না। এরপরও কর্মকর্তাদের অদক্ষতা বা অবহেলার বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না। কারণ আমরা প্রায়ই দেখি এসব গুরুত্বপূর্ণ সনদে নানা ভুল হয়ে থাকে। তখন সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। সঠিক নিয়মে দক্ষতার সঙ্গে টিকা ও জন্ম নিবন্ধন করা হলে এ ধরনের ভুল এড়ানো সম্ভব। সেজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, দক্ষতা ও সতর্কতা জরুরি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।