শিশু পালন-পরিচর্যা :
জন্মের প্রথম মাস
, ১৪ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
বেবি ব্লুজ: সন্তান জন্মগ্রহণ করার কয়েকদিনের মধ্যে আপনার (মায়েদের) কিছুটা মনমরা ও খিটখিটে অনুভব হতে পারে। এমনকি খুব সাধারণ কারণে আপনার কান্নাও চলে আসতে পারে। এই ধরনের লক্ষণকে সাধারণত বেবি ব্লুজ বলা হয়ে থাকে। নবজাতক ফুটফুটে সন্তান কোলে নেয়ার পর কয়েক দিনের মধ্যেই এই ধরনের অনুভূতির কারণে আপনার নিজের কাছেই অনেক খারাপ লাগতে পারে।
তবে এসব যদি ২ থেকে ৩ সপ্তাহের বেশী স্থায়ী হয় এবং আপনি সারাদিনই অবসাদগ্রস্থ থাকেন, ঘুমের সমস্যা এমনকি বেঁঁচে না থাকার চিন্তার মত উপসর্গ দেখা দেয় তাহলে অতিসত্বর চিকিৎসক এর পরামর্শ নিন। এতে আপনার সাথে সাথে আপনার বাচ্চা এবং পুরো পরিবারই উপকৃত হবে।
প্রথম মাস বয়সে শিশুর ইন্দ্রিয়:
শ্রবণশক্তি: শিশুর শ্রবণশক্তি জন্মের প্রথম মাসে অনেকটাই সংবেদনশীল এবং সম্পূর্ণরূপে বিকশিত থাকে। তারা এখন শব্দের উৎসের দিকে মাথা ঘোরাতে চেষ্টা করবে। ঘরের একপ্রান্ত থেকে বিভিন্ন আওয়াজ দিয়ে তাদের প্রতিক্রিয়া লক্ষ করুন। দেখবেন তারা হয়তো কিছুটা ঝাঁকুনি দিয়ে উঠবে।
আপনি আপনার বাচ্ছাকে নার্সারি রাইম বা কিছু মৃদু ক্বাছিদা শরীফ বাজিয়ে শোনাতে পারেন। দেখবেন তারা ভিন্ন ভিন্ন ক্বাছিদা শরীফে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে।
দৃষ্টি শক্তি: এই সময় শিশুর দৃষ্টি ঝাপসা থাকে। শিশুরা সাধারণত ৮ থেকে ১০ ইঞ্চি দূরত্বের জিনিস দেখতে পায়। তাই বাচ্চার মুখের কাছে মুখ আনলেই সে আপনাকে দেখতে পাবে।
বাচ্চা যদি চোখে চোখ না রাখে ঘাবড়ানোর কোন কারণ নেই। কারণ এ বয়সী বাচ্চার সাধারণত ভ্রু, চুল বা আপনার মুখের নড়াচড়াই ভালভাবে খেয়াল করে। গবেষণায় দেখা গেছে মানুষের মুখ অন্য যে কোন কিছুর চাইতে নবজাতককে বেশী আকর্ষণ করে।
মাথা ঘুরিয়ে বা চোখের সাহায্যে তারা চলমান বস্তুকে অনুসরণ করে। কিন্তু যখনই তা দৃষ্টি সীমার বাইরে চলে যায় সেটার অস্তিত্ব তারা ভুলে যায়।
যদি কখনো শিশুর ট্যারা চোখ দেখেন তাহলে ঘাবড়ানোর কিছু নেই। ফোকাস করার জন্য তাদের অনেক কষ্ট করতে হয়। এ বয়সের শিশুর বেশীরভাগ খেলনাই সাদা কালো হয় কারণ হাই কন্ট্রাস্ট রং তারা সহজে খুঁজে পায়।
স্বাদ ও গন্ধ: বাচ্চার স্বাদ গ্রন্থিগুলো জন্মের সময় প্রায় বিকশিত থাকে। প্রকৃতপক্ষে নবজাতকদের, বয়স্কদের তুলনায় স্বাদগ্রন্থি বা টেস্ট বাড বেশি থাকে। জন্মের পরই বাচ্চারা মিষ্টি এবং তেঁতো স্বাদের জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে লবণাক্ত জিনিসের প্রতি প্রতিক্রিয়া সাধারণত ৫ মাসের আগে দেখায় না।
জন্মের পর থেকেই বাচ্চা গন্ধ বা ঘ্রাণ বুঝতে পারে। গবেষণায় দেখা গেছে বাচ্চার কাছে ব্রেস্টমিল্কে চুবিয়ে কোন কাপড় বা স্পঞ্জ রাখলে ৫ দিন বয়সই একটি বাচ্চা সেদিকে ফেরার চেষ্টা করে যেটা প্রমাণ করে সে গন্ধ বুঝতে পারে।
প্রথম মাস বয়সে শিশুর মোটর স্কিল:
শিশুর নড়াচড়া ও সচেতনতা: এ বয়সে শিশু তার হাত ও পায়ের অস্তিত্ব বুঝতে পারলেও তা নাড়ানো সমন্বয় করতে আরও মাস খানেক বা মাস দুয়েক সময় লাগবে।
মাথা নাড়ানো: শিশুর ঘাড়ের পেশী এখনও অনেক দুর্বল। তারপরও খেয়াল করবেন যখন সে তার পেটের উপর শুয়ে থাকে বা আপনার কোলে থাকে তখন সে তার মাথা হয়তবা সামান্য তুলে ধরতে পারে। এ ছাড়াও এসময় শিশু মাথা এদিক ওদিক সামান্য নাড়াতে পারে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক পরিচর্যা করে গড়ে তোলার তাওফিক দান করেন। আমীন!
-উম্মু মুদ্দাসসির।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (১ম পর্ব)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৩)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












