জন্মহার ও গড় আয়ু কমের তালিকায় শীর্ষে দক্ষিণ কোরিয়া
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
দক্ষিণ কোরিয়াকে বর্তমানে বলা হচ্ছে অতি-বয়স্ক একটি দেশ। এর কারণ, সেখানে মোট জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। গত মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, দেশটির ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং আশঙ্কাজনক হারে কমে আসা জন্মহার এই পরিস্থিতির জন্য দায়ী।
বিশ্বের অন্যতম নিম্ন জন্মহারের দেশ দক্ষিণ কোরিয়া। ২০২৩ সালে সেখানে একেকজন নারীর সন্তান জন্মদানের হার ছিল মাত্র ০ দশমিক ৭, যা ২ দশমিক ১-এর পরিবর্তনশীল হারের চেয়ে অনেক কম। এই হারে দেশটির জনসংখ্যা ক্রমশ বয়স্ক ও কমতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যা ৫ কোটি ১২ লাখেরও কম, যার মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা দেড় কোটির কিছু বেশী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৮ সালে যেখানে এই সংখ্যা ছিল ৫০ লাখেরও কম, তা বর্তমানে দ্বিগুণেরও অনেক বেশী হয়ে গেছে। এসব বয়স্ক লোকদের মধ্যে পুরুষদের হার ৪৪ শতাংশ।
এ অবস্থায় জাপান, জার্মানি এবং ফ্রান্সের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ কোরিয়াও এখন ‘অতি-বয়স্ক দেশ’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
জনসংখ্যা স্থিতিশীল রাখতে এরই মধ্যে নানা নানা পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরীয় সরকার। নতুন দম্পতিদের আর্থিক সহায়তা প্রদানের মতো কর্মসূচি চালু করেছে সিউল কর্তৃপক্ষ। তবে এসব উদ্যোগে কার্যকর কোন ফল পাওয়া যাচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, ২০৬৭ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ৩ কোটি ৯০ লাখে নেমে আসতে পারে। তখন দেশটির জনসংখ্যার গড় বয়স হতে পারে ৬২ বছর। সূত্র: এএফপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)