মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

জনবল সংকটে ঢাকা মেডিকেলে মিলছে না কাঙ্খিত সেবা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, সকাল ৪:১৩
নিজস্ব প্রতিবেদক:
জনবল সংকটে দেশের সর্ববৃহৎ এবং ব্যস্ততম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হচ্ছে। রোগীর অনুপাতে চিকিৎসক স্বল্পতা, তথ্যপ্রাপ্তিতে ভোগান্তি, রোগী ভর্তিতে হয়রানিসহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন সেবা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীরা।
রোগীদের কেউ বলছেন- চিকিৎসকের সেবার মান ভালো, কেউ বলছেন- চিকিৎসক সময় নিয়ে রোগী দেখেন না। অনেকের মতে, তথ্যপ্রাপ্তিতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া রোগী ভর্তি করানোর ক্ষেত্রে নানান হয়রানির শিকার হচ্ছেন স্বজনরা।
ঢামেক হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে এ ভোগান্তির চিত্র পাওয়া যায়। হাঁটুর সমস্যা নিয়ে সিলেট থেকে এসেছেন সেলিম মিয়া (৩৫)। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় বাম হাঁটুতে আঘাত পেয়েছি। সেখানে অপারেশন করাতে হবে। সকাল থেকে বসে আছি, চিকিৎসক নেই। শুনলাম চিকিৎসক অপারেশন থিয়েটারে থাকায় বহির্বিভাগে সময় দিতে পারছেন না।
তিনি বলেন, সিলেট মেডিকেল থেকে এখানে রেফার করা হয়েছে। আজ ১৫ দিন ধরে ভর্তির জন্য দ্বারে দ্বারে ঘুরছি। চিকিৎসক ভর্তি দিয়েছেন, কিন্তু রেসিডেন্সিয়াল সার্জন (সার্জারি) বলছেন বেড খালি নেই।
পিজি হাসপাতাল বন্ধ থাকায় ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে এসেছেন সেলিনা (৪২)। তিনি জানান, টাঙ্গাইল থেকে জুমুয়াবার এসে দেখি পিজি হাসপাতাল বন্ধ। এখানে এসে সকাল থেকে বসে আছি সিরিয়ালের জন্য। কিন্তু চিকিৎসক সময় নিয়ে সমস্যার কথা শোনেন না। আবার সহসা ভর্তি করাতে চান না। জরুরি ভর্তির রোগীকেও অনেক সময় ভোগান্তি পোহাতে হয়।
কথা হলে সার্বিক বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা দুই হাজার ৬০০ শয্যার হাসপাতালে প্রতিদিন ৪ হাজারের অধিক রোগীকে সেবা দিচ্ছি। জনবলের ব্যাপক ঘাটতি আছে। এক্ষেত্রে যথাযথ সেবার মান বজায় রাখা কষ্টসাধ্য ব্যাপার। বহির্বিভাগে প্রায় ৭০ জন চিকিৎসক বসেন। জরুরি বিভাগে আমাদের সব মিলিয়ে ১৫ জন চিকিৎসক থাকেন। এখানে সব রোগীই গুরুতর অবস্থায় আসেন। সেই অনুপাতে পর্যাপ্ত চিকিৎসক সংকট রয়েছে। তাই সবাইকে একই ধরনের সেবা দিতে হয়।
তিনি বলেন, সরকার থেকে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না। ২০১৩ সালে নতুন ১০তলা ভবন চালু হলেও সেখানে কোনো তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী দেওয়া হয়নি। বিদ্যমান জনবল নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। অনেকে অবসরে যাচ্ছে তাদের স্থলে নতুন নিয়োগ হচ্ছে না।
কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আমাদের ২৬০ জনের শূন্যপদ আছে। কিন্তু মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পর তারা বলছে, যে ২০১৮ সালের নিয়োগৎবিধির পর অনেক পদ পরিবর্তন হয়েছে। ফলে নতুন লোক নিয়োগ করা যাচ্ছে না। আবার বিধি অনুযায়ী মোট নিয়োগের ১০ শতাংশ পদ খালি রাখতে হয়। ফলে নতুন বিধি মোতাবেক ৬৫টি শূন্যপদ থাকলেও আমাকে ৫৭ জনের বিজ্ঞপ্তি দিতে হচ্ছে। আমরা দ্রুত এ নিয়োগ প্রক্রিয়া শুরু করবো।
এ ধরনের নীতিনির্ধারণী সমস্যার কারণে আমাদের সেবার মান বজায় রাখতে সমস্যা হচ্ছে। ২০১৮ সালের নিয়োগ বিধির জন্য আমাদের পাশাপাশি সারাদেশে সবক্ষেত্রে নিয়োগ আটকে আছে। ফলে মানুষ সেবা বঞ্চিত হচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে