জনগণের সম্মতি ছাড়া রেল চলাচলের চুক্তি সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত -এবি পার্টি
জনগণের সম্মতি ছাড়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর দিয়ে অন্য একটি দেশের ট্রেন চলাচলের চুক্তিকে সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।
একটি প্রহসনমূলক ভোটারবিহীন নির্বাচনে ভারতের অনৈতিক সমর্থনের কৃতজ্ঞতাস্বরূপ প্রতিদান হিসেবে গোপন প্রতিশ্রুতি মোতাবেক দাসখত লিখে দিতে সরকার ভারতের সঙ্গে অন্যায্য চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
গত সোমবার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ অভিযোগ করেন এবি পার্টির নেতারা।
দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে গণবিরোধী চুক্তি সরকার করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ভারতের সঙ্গে স্পর্শকাতর তথ্য বিনিময়ের যে চুক্তি হয়েছে সে সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।