জটিল সব রোগের মহৌষধ ঝিঙা
প্রকৃতি আমাদের চারপাশ সাজিয়ে দিয়েছে নানা রকম উপকারী সবজি দিয়ে। তেমনই এক উপকারী সবজির নাম ঝিঙা। এতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু খনিজ ও ভিটামিনের ভাণ্ডার। এমনকি এই সবজি কার্যকরী কিছু অ্যান্টিঅক্সিডেন্টেরও আঁতুরঘর।
তাই নিয়মিত ঝিঙা খেলে যে একাধিক জটিল রোগ সহজেই এড়িয়ে যেতে পারবেন, তা তো বলাইবাহুল্য! যদিও বর্তমান প্রজন্মের অনেকেই এই সবজির নাম শুনলেই নাক সিটকান। তাই তাদের ডায়েটে ঝিঙা থাকে একদম বাদের খাতায়।
অথচ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঝিঙা অত্যন্ত উপকারী একটি সবজি। সময় নষ্ট না করে চলুন এই সবজির চমকে দেওয়া কিছু গুণাগুণ সম্পর্কে জেনে নিই। তারপর আপনিও এই সবজিকে ডায়েটে জায়গা করে দেবেন! তাতেই ফিরবে আপনার স্বাস্থ্যের হাল।
বাড়বে দৃষ্টিশক্তি : অতি পরিচিত ঝিঙাতে রয়েছে ভিটামিন ‘এ’-এর ভা-ার, যা কিনা দৃষ্টিশক্তি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, এই সবজিতে রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যা একাধিক চোখের রোগ এড়াতেও সাহায্য করে।
অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার মহৌষধ: অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা একটি জটিল অসুখ। এই রোগের ফাঁদে পড়লে দুর্বলতা, শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা পিছু ধাওয়া করতে পারে। তবে ভালো খবর হলো, নিয়মিত ঝিঙা খেলেই কিন্তু এই রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।
আসলে এই সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন ও ভিটামিন বি৬, যা কিনা অ্যানিমিয়া রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
কমবে ওজন: শরীরের বাড়তি ওজনকে যেনতেন প্রকারে নিম্নমুখী করতেই হবে। নইলে যে সুগার, প্রেশার, কোলেস্টেরলসহ একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে।
তবে ভালো খবর হলো, নিয়মিত ফাইবার সমৃদ্ধ ঝিঙার পদ খেলে দ্রুতগতিতে কমবে ওজন। এমনকি কমবে পেটের মেদের বহর। তাই চটজলদি ওজন কমাতে চাইলে নিয়মিত ঝিঙার পদ খেতেই পারেন।
লিভার থাকবে সুস্থ : শরীরের একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় লিভার। তাই সুস্থ থাকলে যকৃতের স্বাস্থ্যের দিকে নজর ফেরাতেই হবে। এই কাজে আপনার সহযোদ্ধা হতে পারে ঝিঙা। এই সবজিতে এমন কিছু প্ল্যান্ট কম্পাউন্ট রয়েছে, যা লিভার থেকে টক্সিন বের করে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। এমনকি জন্ডিসের মতো প্রদাহজনিত অসুখেও অত্যন্ত উপকারী এই সবজি।
বিপদসীমা পেরোবে না ডায়াবেটিস : সুগারকে বশে আনে ঝিঙা। তাই ডায়াবেটিস রোগীদের ডায়েটে এই সবজির পদ থাকাটা আবশ্যক।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।