ছোট হয়ে আসছে সরকারের ‘ডানা’ -মান্না
, ২০শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ তাসি, ১৩৯০ শামসী সন , ১২ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৯শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময় ফুরিয়ে আসছে বলে মনে করেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাওয়া ‘গণতন্ত্র মঞ্চ’র সমন্বয়ক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বিদেশি কূটনীতিকদের নানা বক্তব্যের প্রশংসা করে এক সময়ের এই আওয়ামী লীগ নেতা বলেছেন, এসব প্রতিক্রিয়ার কারণে সরকারের ‘হাত-পা ঠান্ডা হয়ে আসছে’।
ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার দিন গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একই কর্মসূচি পালন করে সরকারবিরোধী নতুন এই মোর্চা।
রাজধানীর কর্মসূচিতে বিদেশিদের করা নানা বক্তব্য সামনে এনে মান্না বলেন, আমেরিকা কী কী বলেছে, আপনারা জানেন। এখন দেখি কানাডা বলে, জাপান বলে। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আমি তো দুনিয়ার কোথাও শুনি নাই দিনের ভোট রাত্রে হয়ে যায়’। এখন দেখি অস্ট্রেলিয়া বলছে।
বাংলাদেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন করা হয়, তাদের লিখতে দেওয়া হয় না, ছবি ছাপতে দেয়া হয় না, সত্য কথা বলতে দেওয়া হয় না- এমন অভিযোগ করে তিনি বলেন, “আমেরিকাসহ ১২ দেশ বলেছে একাজ বন্ধ করতে হবে। ধীরে ধীরে পাখির ডানা ছোট হয়ে আসছে, ধীরে ধীরে হাত-পা যত নাড়া তো সেই হাত-পা-ও ঠান্ডা হয়ে যাচ্ছে।”
পাঠ্যবইয়েও ‘অশান্তি’:
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি পাঠ্যবই প্রত্যাহার এবং তিনটি বই সংশোধনে সরকারের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন ডাকসুর সাবেক ভিপি মান্না। তিনি বলেন, “নির্লজ্জ কতখানি হলে তারা দেড় মাস ধরে দুটো বই বিলি করবার পরে হঠাৎ করে উইথড্র করেছে।”
এই সিদ্ধান্ত কেন, সে প্রশ্ন করে নিজেই পরে জবাব দেন তিনি। বলেন, “কারণ তার মধ্যে এ রকম কিছু জিনিস আছে, যেটা দেশের মধ্যে শিক্ষা-শান্তি-প্রগতি স্থাপনের বদলে উত্তেজনা সৃষ্টি করেছে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং দেশে অশান্তি তৈরি হতে পারে।”
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “পাঠ্যপুস্তক প্রত্যাহার ... এটা যে কত বড় ঘটনা! একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধবংস করলে ওই দেশের আর কিছু ধ্বংস করতে হয় না।
“শিক্ষা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়। সেখানে শিক্ষা নিয়ে জাতিকে বিভক্ত করার সমস্ত নীতি তারা কার্যকর করছে। এটা কেন করছে? আবার ক্ষমতায় থাকার সুবিধার জন্য। আবারও বলি, ক্ষমতায় থাকার যে স্বপ্নে বিভোর আছে দেশ ও মানুষকে বিভক্ত করে, ক্ষমতায় থাকার এই স্বপ্ন জনগণ চুরমার করে দেবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকাসহ ৪ মহানগর ও ২ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি চাকরিতে সাড়ে ৪ লাখের বেশি পদ শূন্য, নিয়োগে মহাপরিকল্পনা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি বছরের শেষে ৩র্য় টার্মিনাল উদ্বোধন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুন্সিগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক -রাশেদ খাঁন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা করলে ঝুঁকির মধ্যে পড়বে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)