ছেলের কবরের পাশে বসেই ঈদ কেটেছে ‘জুলাই শহীদ’ সাগরের মায়ের
, ৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আশির, ১৩৯২ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
‘জুলাই অভ্যুত্থানে’ শহীদ সাগর হাওলাদারের (১৭) পরিবারে এবার ঈদ ছিল বিষাদময়। সাগরের কবরের পাশে বসে বিলাপ করেই ঈদ কেটেছে তার মা আম্বিয়া বেগমের।
ছেলের শোকে পাথর বাবা নুরুল হক হাওলাদার ঈদের দিন ঘর থেকেই বের হননি, কোলাকুলি তো দূরের কথা কথাও বলেননি তেমন। প্রায় একই অবস্থা ছিল সাগরের একমাত্র বোন মরিয়ম খানমের। ভাইয়ের কথা মনে করে ঘরের একপাশে চুপচাপ বসে, শুয়ে ঈদ কেটেছে তার। কারো সঙ্গেই কথা বলেনি সে, নতুন কাপড়ও পরেনি।
এভাবেই ঈদুল ফিতর কেটে যায় বরিশালের আগৈলঝাড়ার বাগধা গ্রামের শহীদ সাগরের পরিবারের সদস্যদের।
ঈদের দিন সাগরের বাড়িতে গিয়ে দেখা গেল, তার দাদা আব্দুল মজিদ হাওলাদার (৭৭) ও দাদি রহিমা বেগম (৬৬) বাড়ির উঠানে বসে বাকরুদ্ধ হয়ে নীরবে চোখের পানি ফেলছেন নাতির জন্য। কান্না করতে করতে তাদের চোখের পানিও শুকিয়ে গেছে প্রায়।
সাগরের কাকা মাইনুল হাওলাদার বলেন, ঈদকে সামনে রেখে আমরা কোনো কেনাকাটা না করলেও চারদিন আগে তারেক রহমানের পক্ষ থেকে সাগরের পরিবারকে ঈদসামগ্রী পৌঁছে দেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের নির্দেশে স্থানীয় এক বিএনপি নেতা সাগরের কবরস্থান পাকাকরণে কাজ করছেন। তবে ঈদের দিন উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে সাগরের বাড়ি গিয়ে ওই পরিবারের কেউ নতুন জামা-কাপড় পরেনি, পুরোনো কাপড় পরনেই দেখা গেছে তাদের। এমনকি ঈদ উপলক্ষে ওই পরিবারে কোনো রান্না-বান্নাও হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)