ছেলেকে নিয়েই নগরীর সব উন্নয়ন করব -জায়েদা
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে মা-ছেলে একত্রে কাজ করবেন বলে জানিয়েছেন সদ্য বিজয়ী মেয়র জায়েদা খাতুন। বিজয়ের পর গতকাল জুমুয়াবার ভোররাত সাড়ে ৪টায় নগরীর ছয়দানা এলাকায় বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার সঙ্গে ছিলেন।
জায়েদা খাতুন বলেন, গাজীপুরবাসী আমাকে বিজয়ী করেছে। তাদের উন্নয়নের মাধ্যমে আমি তাদের এ ঋণ শোধ করব। আমার ছেলেকে সঙ্গে নিয়ে তা করব। ছেলের বাকি কাজগুলো করব।
এ সময় নির্বাচন কমিশনার, সরকার, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীসহ সবাইকে ধন্যবাদ জানান জায়েদা খাতুন। আপনার বিজয় কাকে উপহার দেবেন, গাজীপুরের মানুষকে না প্রধানমন্ত্রীকে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিজয়টা আমি গাজীপুরের মানুষ এবং প্রধানমন্ত্রীকে উপহার দেব।
এ শহরের উন্নয়ন করার জন্য আজমত উল্লার পারামর্শ চাইবেন কিনা? সাংবাদিকের এমন প্রশ্নে নব্য মেয়র বলেন, যদি দরকার পরে ওনাকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি একা তো কাজ করতে পারব না। সবার পরামর্শ এবং সবার সহযোগিতা নিয়েই আমি কাজ করব।
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমার মা মেয়র নির্বাচিত হয়েছেন। মায়ের সঙ্গে থেকে যতগুলো কাজের সমাধান দরকার প্রধানমন্ত্রীর সহযোগিতায় দেশের বড় এ সিটি করপোরেশনের সবগুলো কাজ সমাধান করার চেষ্টা করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)