সম্পাদকীয়-১
ছুটির দিনেও ঢাকার বাতাস এখন জীবনের জন্য হুমকিস্বরূপ নারিকেল দ্বীপ বাঁচানোর মিথ্যা প্রচারণার আগে সত্যিকার অর্থে ঢাকাকে বাঁচাতে হবে। ইনশাআল্লাহ!
, ১৪ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
সাধারণত সাপ্তাহিক ছুটির দিনে যানবাহন কম চলে। আবার অনেক কলকারখানাও বন্ধ থাকে। তাই কর্মদিবসগুলোতে বায়ুদূষণ পরিস্থিতি খারাপ হয়। অথচ গত পরশু শুক্রবার ছুটির দিনের সকালে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর। ’ এর আগে গত মঙ্গলবার থেকে টানা তিন দিন সকালের দিকে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৫৫। আর বিশ্বের নগরগুলোর মধ্যে দূষণে ঢাকার অবস্থান তৃতীয়।
বিশে^ দূষিত শহরের তালিকায় কখনো তৃতীয়, কখনো দ্বিতীয় আবার কখনো প্রথমে চলে আসছে ঢাকার নাম। এসব রিপোর্ট গণমাধ্যম হয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরে যাচ্ছে। কিন্তু সে আলোকে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে না। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে, ‘যার ইচ্ছে যে রিপোর্ট করুক। আমরা আমাদের মতোই চলব। মুখ বধির হলে যা হয়। ’ বাস্তবতা হলো, মুখ বন্ধ রাখলেও সমস্যা দিনে দিনে পাহাড়সম হচ্ছে। কোনো কিছুই দূর হচ্ছে না। কখনো কখনো আবার পরিবেশ দূষণের উৎস চিহ্নিত হলেও সমাধানের জন্য কেউ কোনা কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
বায়ুদূষণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে। তাতে দেখা যায়, ঢাকার গত ৭ বছরের (২০১৭ হতে ২০২৩) বায়ুমান সূচক (একিউআই) বিপজ্জনক পথে যাচ্ছে। গত ৭ বছরের জানুয়ারি মাসের ২০৯ দিনের মধ্যে ৩৫ দিন ‘বিপজ্জনক’ এবং ১৪৫ দিন ‘খুবই অস্বাস্থ্যকর’ দিন ছিল। একই সময়ে ঢাকার মানুষের একদিনের জন্যও ভালো বায়ু সেবন করার সৌভাগ্য হয়নি। শতকরা ৯৯.০৪ ভাগ দিনই বায়ুমান পরিস্থিতি ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপজ্জনক’ বা অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। ক্যাপস আরও বলছে, গত সাত বছরে ঢাকার জানুয়ারি মাসের মধ্যে বায়ুর মানের দিক থেকে ২০২২ সালে ১৮ দিন খুবই অস্বাস্থ্যকর অবস্থায় ছিল এবং ২০২৩ সালের জানুয়ারি মাসের ২১ দিনই ‘খুবই অস্বাস্থ্যকর’ ছিল।
বায়ুদূষণ কঠিন রোগগুলোর অন্যতম কারণ। দূষিত বায়ু থেকে সাধারণত ফুসফুসজনিত রোগ হয়। এর মধ্যে অ্যাজমা, অ্যালার্জি, বমি, শ্বাসকষ্ট অন্যতম। মানসিক চাপ বা উচ্চরক্তচাপও অনেক সময়ে বায়ুদূষণ থেকে হতে পারে। স্বল্প ও দীর্ঘমেয়াদি উচ্চমাত্রার বায়ুদূষণে ফুসফুসে সংক্রমণ, হৃদরোগ ও ফুসফুসের ক্যানসার পর্যন্ত হতে পারে। ২৩ শতাংশ স্ট্রোক ও ৩২ শতাংশ হার্ট ফেইলরের কারণ বায়ুদূষণ। এলঝেইমার্স ও পারকিন্সন জিজিও হয় বায়ুদুষণের ফলে। শিশু, বয়স্ক ও দরিদ্র জনগোষ্ঠী বায়ুদূষণের সবচেয়ে বড় ভুক্তভোগী।
দূষিত বাতাসে অ্যামোনিয়া, নাইট্রিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সিসা, কার্বন, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ওজোন গ্যাসের মতো ক্ষতিকর অতি সূক্ষ¥ পদার্থ থাকে; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দূষণের মারাত্মক প্রভাবে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয়। দূষণের শিকার মানুষ শ্বাসনালির বিভিন্ন রোগসহ দীর্ঘস্থায়ী স্বাস্থ্যঝুঁকি পড়ে। দূষণজনিত রোগ মোকাবিলা করতে গিয়ে স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যায়, উৎপাদনশীলতা কমে, কর্মঘণ্টার অপচয় হয়। শেষ পর্যন্ত যার প্রভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ে।
প্রসঙ্গত উল্লেখ সরকারের পরিবেশ উপদেষ্টা এবং খোদ প্রধান উপদেষ্টার উইং নারিকেল দ্বীপের পরিবেশ নিয়ে মাত্রাতিরিক্ত ও রহস্যজনক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে। অথচ নারিকেল দ্বীপের আয়তন মাত্র ১০ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যাও মাত্র ২৫-৩০ হাজার। বিপরীত দিকে ঢাকার জনসংখ্যা প্রায় ৩ কোটি আর ঢাকা শহরের আয়তন প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার। সর্বপোরি বাংলাদেশের রাজধানী ঢাকা। অর্থাৎ ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু সে ঢাকাকে এবং ঢাকার জনগোষ্ঠীকে বাঁচানোর কোনো উদ্যোগ কথিত উপদেষ্টা সরকারের নাই কেনো? কেনো? কেনো? এমনকি এ বিষয়ে তারা টু শব্দও উচ্চারণ করছে না। তাদের এ নীরবতা প্রমাণ করে আসলে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তাদের কর্মতৎপরতা নয়। এ নীরবতার মাঝে তাদের বিরুদ্ধে নারিকেল দ্বীপ নিয়ে যে নেতিবাচক প্রচারণা চলছে সমালোচকগণ তারই রহস্যজনক গন্ধ খুজে পান। ইনশাআল্লাহ এক্ষুনি এর অবসান হওয়া জরুরী।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ত্বাহিরাহ, তাইয়্যিবাহ, মাহবুবাহ, ফাক্বীহা, মাশুক্বাহ, তাওশিয়াহ, নূরে হাবীবা, লখতে জিগারে ইমামুল উমাম, উম্মু আবিহা, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, সাইয়্যিদাতুন নিসা, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র মাহে রমাদ্বান শরীফই পবিত্র যাকাত প্রদানের উৎকৃষ্ট সময়।
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ মহিমান্বিত ২৬শে রমাদ্বান শরীফ! নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, মুত্বহহারাহ, মুত্বহহিরাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো ২৫শে রমাদ্বান শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সরকারী হাসপাতালে নানা সংকট বেসরকারী হাসপাতাল অত্যন্ত ব্যয় বহুল জনগণের জন্য উভয় সংকট দূর করার দায়িত্ব সরকারের
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বছরে গ্যাষ্ট্রিকের ঔষধ বিক্রি হচ্ছে ৭ হাজার কোটি টাকার উপরে দ্বীনি অভিজ্ঞ চিকিৎসক মন্তব্য করেছেন- গ্যাষ্ট্রিকের ঔষধের বিরুদ্ধে বলা ছদকায়ে জারিয়া একটু সচেতনতা আর হাতের কাছের পথ্যেই গ্যাষ্ট্রিক নির্মূল সম্ভব
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুবারক হো পবিত্র ২৩শে রমাদ্বান শরীফ! আজ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আল মুত্বহহারাহ, আল মুত্বহহিরাহ, মালিকাতুল জান্নাহ, মালিকাতুল কায়িনাত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৈধ পথে বিদেশ গিয়ে ১০ বছরে অবৈধ হয়ে ফিরেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশী অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি দমনে পতিত সরকারের ন্যায় বর্তমান সব সরকারের নিষ্ক্রিয়তা- অতি নির্মম
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেদের ক্যাশিয়ারদের সুযোগ করে দেয়ার জন্য পতিত সরকার দেশের চিনি শিল্পকে ধ্বংস করেছিলো। (নাউযুবিল্লাহ) যথাযথ পৃষ্ঠপোষকতা করলে অতীতের মত চিনি রফতানী করা যাবে ইনশাআল্লাহ খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ মহিমান্বিত সুমহান ২১ই রমাদ্বান শরীফ। যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় বাড়লেও সুবিধার বাইরে ৭১ ভাগ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্রের যাঁতাকল থেকে জনগণকে বের করে না আনলে দেশ অবিলম্বে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বাঁচতে হলে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায়ই পাওয়া যাবে প্রকৃত নিরাপত্তা ও সফলতা ইনশাআল্লাহ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের অর্থনীতি ধ্বংস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের কঠিন নীল নকশা- জাল টাকার প্রবেশ ঘটানো জাল টাকার বিস্তার রোধে সরকার ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা দরকার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












