ছিনতাই করা মোবাইলের আইএমইআই বদলে দিতো পাকিস্তানি এক্সপার্ট
, ০১ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রামে চুরি-ছিনতাই করা মোবাইলের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) বদলে দিতো পাকিস্তানি ও ইন্দোনেশিয়ান এক্সপার্ট। চট্টগ্রামে বসে তাদের কাছ থেকে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এসব মোবাইলের আইএমইআই বদলে নিতো শাওন নামে এক মোবাইল মেকানিক।
বুধবার নগরীর পাহাড়তলী থানার মৌসুমী আবাসিকের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দার (বন্দর-পশ্চিম) একটি দল। এ সময় তার কাছ থেকে মোবাইলের আইএমইআই পরিবর্তনে ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাজীব হোসেন বলেন, পাহাড়তলীর মৌসুমী আবাসিকের বাসায় বসেই ল্যাপটপের মাধ্যমে বদলে ফেলা হচ্ছিল মোবাইলের আইএমইআই নম্বর। মূলত ল্যাপটপে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এ কাজটি করে থাকে শাওন। কোনো মোবাইলের আইএমইআই বদলাতে অপারগ হলে অনলাইনে পাকিস্তানি ও ইন্দোনেশিয়ান এক্সপার্টদের দিয়ে এসব আইএমইআই নম্বর পাল্টে নেয় শাওন।
জিজ্ঞাসাবাদে শাওন গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, চোর, ছিনতাইকারী ও পকেটমারদের কাছ থেকে কেনা চোরাই মোবাইল ব্যবসায়ীরা আইএমইআই পরিবর্তনের জন্য শাওনের কাছে যায়। এসব কাজের জন্য সেটভেদে ১ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নিত সে। আবার চোর, ছিনতাইকারী এবং পকেটমারদের কাছ থেকেও কমদামে দামি মোবাইল কিনে নিত শাওন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যা সংকটে ইতালি, জন্মহার-প্রজনন হার হ্রাসে রেকর্ড
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুটপাত দখলমুক্ত করলেও গরিব ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোংলায় যমুনা পেট্রোলিয়ামে ১২ হাজার লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ২৮ হাজার লিটার তেল
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ-খালেদ ‘আ’লীগের দোসর ও দুষ্কৃতকারী’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যানবাহন নিয়ন্ত্রণে জিপিএস পদ্ধতি কার্যকর করতে যাচ্ছে সরকার
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেডের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতুসহ ৩ মেগা প্রকল্পের পরিকল্পনা সরকারের
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)