ছাত্র-জনতার খুনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা এখনো বহাল
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩০ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও খুনে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে যেসব পুলিশ কর্মকর্তা সদর দফতরের বিশেষ মনিটরিং সেল থেকে সারাদেশে ছাত্র-জনতার ওপর গুলি ও নিপীড়নের আদেশ সমন্বয়ের কাজ করেছে ফ্যাসিবাদের সেসব দোসররা পদায়ন পেয়ে এখনো বিভিন্ন জেলার পুলিশ সুপার, এসবি, সিআইডি, পুলিশ হেডকোয়ার্টারের বিভিন্ন শাখায় কর্মরত রয়েছে। ফলে আওয়ামী লীগের আমলে বৈষম্যের শিকার পুলিশ কর্মকর্তারা এখনো বঞ্চিত হচ্ছে। এর ফলে পেশাদার, সৎ ও বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ সদর দফতর ও ডিএমপিসহ ঢাকাস্থ ইউনিটে কর্মরত জাতীয়তাবাদ ও ইসলামপন্থীদের গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে। পুলিশে আওয়ামী সিন্ডিকেটের সহযোগীরা ৫ আগস্ট পরবর্তী সময়ের সুবিধা ভাগিয়ে নিয়ে গোপনে তাদের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমের তথ্য ফাঁস ও ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন।
গোয়েন্দা সূত্র বলছে, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ভোটার-বিহীন, একতরফা ও মধ্যরাতের নির্বাচনে কাজ করা এবং তৎকালীন সময়ের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের অত্যন্ত আস্থা-ভাজন কর্মকর্তারা রয়েছে গুরুত্বপূর্ণ পদে। এ সব কর্মকর্তাদের কাজকর্ম অনেকটাই আওয়ামী ধরনের। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও পুলিশ সদর দফতরের নীতি নির্ধারকরা অন্ধ। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পরিবর্তে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় মাঠ পর্যায়ের পুলিশে চেইন অব কমান্ড প্রতিষ্ঠিত হচ্ছে না। স্থবির হয়ে পড়েছে পুলিশ সদর দফতরসহ পুলিশের বড় বড় ইউনিটের মনিটরিংয়ে।
পুলিশ সদর দফতরের গোপনীয় ও এলআইসি শাখার অতিরিক্ত পুলিশ সুপারদের প্রায় সব কর্মকর্তা গত ১৫ বছরের আওয়ামী লীগ শাসনামলের বিরোধীদল দমনের গোপনীয় নির্দেশনা সমন্বয়, গ্রেফতার ও ধরপাকড়ের নির্দেশনা তৈরি ও বাস্তবায়ন, বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গোপন কল রেকর্ড আড়িপাতার কাজে জড়িত ছিলেন।
৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানের পর এসব কর্মকর্তাদের সবাই পুলিশের অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল এলআইসি (ল ইন্টারসেপ্সন্স সেল) শাখায় কর্মরত থাকায় বৈষম্যের শিকার কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি -সেনাপ্রধান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে আছড়ে পড়লো বিএসএফের ড্রোন, এলাকায় আতঙ্ক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ জেলায় নতুন পুলিশ সুপার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, কঠোর নির্দেশনা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে -বিদ্যুৎমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












