ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, জবি শিক্ষককে অব্যাহতি ছাত্রীদের অনৈতিক কাজে প্রলুব্ধ, এমনকি বাধ্য করে এমন শিক্ষক নামধারী আছে শত শত তাহলে আইনঙ্গরা কি করে বলতে পারে যে, ‘শিক্ষক বাবার মতো’?
উপাচার্যকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজ বিভাগের ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ওই শিক্ষক তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলেও ভুক্তভোগী শিক্ষার্থীকে জানিয়েছিলেন।
এতে আরও বলা হয়, গত বুধবার অভিযুক্ত শিক্ষকের নিজ কক্ষে দরজা বন্ধ অবস্থায় ওই ছাত্রীর দীর্ঘ সময় অবস্থানের বিষয়টি বিভাগের অন্য এক শিক্ষকের নজরে আসে। ঘটনাটি জানাজানি হলে ওই ছাত্রী বিয়ে করতে বলা হলে অভিযুক্ত শিক্ষক আপত্তি জানান। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
নাম প্রকাশে অনিচ্ছুক গণিত বিভাগের এক শিক্ষক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী ওই শিক্ষকের কাছে কাউন্সেলিং ও বিভিন্ন পরামর্শের জন্য আসতেন বলে আমরা জানতে পেরেছি। এই সুযোগে তিনি ছাত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের কথা বলে শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন।
অভিযোগের বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষককে বিভাগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিভাগের পক্ষ থেকে উপাচার্য বরাবর লিখিত আবেদন দিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, গণিত বিভাগের পক্ষ থেকে উপাচার্য বরাবর একটি লিখিত আবেদন পেয়েছি। উপাচার্য অসুস্থ হওয়ায় তারা আবেদনটি আমাকে দিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক তদন্ত কমিটি গঠন করা হবে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।
প্রসঙ্গত আমরা মনে করি, কিছুদিন আগে ঢাবিতে পর্দার অধিকার চেয়েছিলো কিছু পর্দানশীন শিক্ষার্থী। তখন হাইকোর্ট বলেছিলো যে, ‘শিক্ষকরা বাবার মতো’। এখন জবির এই শিক্ষকের অনৈতিক কান্ডে আইনঙ্গদের কান্ডজ্ঞান খুলবে কি? আসলে মানব চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানেন মানুষের সৃষ্টিকর্তা মহান খ¦লিক, মালিক আল্লাহপাক। যিনি সব বিচারকের বিচারক। কাজেই, হাইকোর্টের বিচারকদের উচিত পবিত্র কুরআন শরীফে বর্ণিত মহান আল্লাহপাক উনার হুকুম মেনে নেয়া। পর্দার অধিকার দেয়া।
আরও পড়ুন
সব ›
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।