ছাত্ররা যেন রাস্তায় না নামে, তাদের সেটা বোঝাতে হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন ও মারামারি প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্ররা যেন রাস্তায় না নামে, রাস্তা ব্লক না করে। এতে জনগণের সমস্যা হয়। এটা তাদের বোঝাতে হবে। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা সব সমাধান করতে চাই। আমরা এ বিষয়ে কঠোর হতে চাই না।
সুনামগঞ্জে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষকেরা আছেন, শিক্ষার্থী প্রতিনিধিরা আছেন তারা আলোচনা করে যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। প্রয়োজনে আমাদের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা বসতে পারেন। তারা তো আমাদের সবার আপনজন। রাস্তা ব্লক করলে সবাই অসুবিধায় পড়েন। তাদের সব দাবিদাওয়া আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। যেকোনো কথা, দাবি-দাওয়ার প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়া যায়। রাস্তা বন্ধ করা ঠিক নয়। এটা ছাত্রদের বোঝাতে হবে। এই দায়িত্ব সবার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।