চোখে ব্যথা কেন হয়
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১২ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্বাস্থ্য
কারণ
চোখ ব্যথার সাধারণ কারণগুলোর মধ্যে আছে-
১। কনজাংটিভাইটিস বা চোখ উঠলে চোখ লালচে হয়, চুলকায়, জ্বালাপোড়া এবং ব্যথা করে। সাধারণত অ্যালার্জি থেকে চোখের আবরণীর এই প্রদাহ দেখা দেয়। তবে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণেও হতে পারে।
২। চোখের পাতায় প্রদাহ হলেও চোখ ব্যথা করতে পারে।
৩। কর্নিয়ায় আঘাত বা কিছু ঢুকলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে তীব্র ব্যথা হয়।
৪। কর্নিয়ায় ইনফেকশন হলে ব্যথা হয়, চোখে অস্বস্তি বোধ হয়। যাঁরা কনটাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের এই ইনফেকশন বেশি হওয়ার আশঙ্কা থাকে।
৫। চোখে কিছু ঢুকলে তা যত ছোটই হোক অস্বস্তি হবেই। তবে দানাদার, রাসায়নিক, ধোঁয়া ইত্যাদিতে চোখ ব্যথা হতে পারে। সাধারণত ভালো করে পানি দিয়ে চোখ পরিষ্কার করে ফেললে সমস্যাটি চলে যায়।
৬। গ্লুকোমা চোখের একটি রোগ, যাতে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ থাকে না। চোখের অভ্যন্তরীণ চাপ বেড়ে গিয়ে রোগটি হয়। লক্ষণ হিসেবে থাকতে পারে তীব্র চোখ ব্যথা, বমি ও বমি বমি ভাব, মাথা ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি। দ্রুত ও সঠিক চিকিৎসা না করলে এ থেকে অন্ধত্বও হতে পারে।
৭। চোখের নার্ভের প্রদাহ হলেও চোখে তীব্র ব্যথা হয়। সাধারণত স্ক্লেরোসিস, ইনফেকশন থেকে এ রোগ হয়। এতে দৃষ্টিশক্তিও কমে যায়।
৮। সাইনোসাইটিস হলেও চোখে ব্যথা হতে পারে। চোখের চারদিকে এসব সাইনাসের অবস্থান বলে এই ব্যথা হতে পারে।
৯। চোখে অঞ্জনি হলেও চোখে ব্যথা হয়।
লক্ষণ
দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ দিয়ে পানি বা পিঁচুটি পড়া, চোখের ভেতর কিছু আটকে আছে এমন অনুভূতি হওয়া, মাথা ব্যথা, আলোর দিকে তাকাতে অস্বস্তিবোধ, চোখে ব্যথা বা চাপ অনুভব করা, বমি ও বমি বমি ভাব, চোখের মণি লালচে বা গোলাপি হয়ে যাওয়া, অনবরত পানি ঝরা, ঘুম থেকে ওঠার পর পিঁচুটি জমে চোখ বন্ধ হয়ে থাকা।
চিকিৎসা
চোখ ব্যথার পাশাপাশি যদি হঠাৎ দৃষ্টিশক্তি কমে যায়, চোখে অসহনীয় ব্যথা হয়, মাথা ঘোরানো সমস্যা থাকে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণ যে কারণগুলোর জন্য চোখ ব্যথা হয়, চিকিৎসকের পরামর্শে সেগুলোর যথাযথ চিকিৎসা নিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
০৭ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
২২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
০৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে শিশুর বাড়তি যত্ন
০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
০৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাইলস কি এবং কাদের হয়
২৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












