চুলায় তৈরি শিক কাবাব
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯১ শামসী সন , ২৮ জুলাই, ২০২৩ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
উপকরন: গরুর গোশত ৩০০ গ্রাম, পেঁপে বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ বা স্বাদমত, টক দই ৩ টেবিল চামচ, সয়া সস ১ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা বাটা ২ চা চামচ/ অনিওন পাউডার ১ টেবিল চামচ, চিনি ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, জয়ফল ও জয়িত্রী মিলিয়ে ১/৪ চা চামচ, গোলমরিচ ১২ টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২ টি, তেজপাতা ১ টি, লবঙ্গ ২ টি, লবন পরিমানমত, সরিষার তেল ৩ টেবিল চামচ
নির্দেশনা:
১। প্রথমে গরুর গোশত পাতলা স্লাইস করে নিন।
২। লবন এবং তেল ছাড়া উপরের সব মশলা এবং টকদই একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
৩। এরপর গোশতের সাথে মশলার এই পেস্ট, লবন এবং ১ টেবিল চামচ সরিষার তেল মিশিয়ে গোশত মেরিনেট করে রাখুন ১০ ঘণ্টা।
৪। গোশত মেরিনেট করা হয়ে গেলে একটি স্টিল এর বাটিতে এক টুকরা জ্বলন্ত কয়লা নিয়ে গোশতের পাত্রে রেখে কয়লার উপর ১ চা চামচ তেল বা ঘি দিয়ে পাত্রের ঢাকনা বন্ধ করে দিন। দেখবেন বেশ ধোঁয়া তৈরি হবে। ২ মিনিট পর ঢাকনা খুলে স্টিলের বাটিটি তুলে ফেলুন। (এর ফলে গোশতের ভিতরে কাবাবের স্মোকি ফ্লেভার আসবে।)
৫। এরপর গোশতের টুকরোগুলো কাঁঠিতে গেঁথে নিন।
৬। এখন প্যানে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে কাঁঠিতে গাঁথা গোশত দিয়ে দিন। প্রথম ২ মিনিট চুলার জ্বাল বাড়িয়ে রাখুন এরপর জ্বাল মাঝারী থেকে কম করে দিন। মাঝে মাঝে গোশতের গায়ে ব্রাশের সাহায্যে তেল মেখে দিন।
৭। গোশতের দুপিঠ পোড়াপোড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম পরটা বা নানের সাথে।
নোটঃ কাবাবের মশলায় অনিওন পাউডার দিলে তখন এর সাথে চিনি যোগ করবেন। কিন্তু অনিওন পাউডার এর বদলে যদি পেঁয়াজ বেরেস্তা দেন তখন আর চিনি যোগ করার দরকার নেই, কারন পেঁয়াজ বেরেস্তা এমনিতেই মিষ্টি হয়। তাই আর এক্সট্রা করে চিনি দেয়ার প্রয়োজন নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












