চীনে সুপার টাইফুনের আঘাতে উড়ে গেছে ঘরবাড়ি-বিদ্যুতের খুঁটি
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ রবি , ১৩৯২ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপে ইয়াগি আঘাত হেনেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। হাইনানে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া নিয়ে আঘাত হেনেছে টাইফুন ইয়াগি।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইয়াগির প্রভাবে ঘন্টায় ২৩০ কিলোমিটারের (১৪৩ মাইল) বেশি বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে।
জনপ্রিয় পর্যটন শহর হাইনানে স্থানীয় সময় জুমুয়াবার আঘাত হানে টাইফুন ইয়াগি। সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর তিনটা পর্যন্ত হাইকুতে অবস্থিত হাইনান দ্বীপের প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হবে।
চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনে ইয়াগির তা-বে কমপক্ষে ১৩ জন প্রাণ হারায়।
চীনের দক্ষিণাঞ্চলে তা-ব চালানোর পর ব্যাপক মাত্রার বিধ্বংসী শক্তি নিয়ে ভিয়েতনামে আঘাত হেনেছে দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি। শনিবার স্থানীয় সময় সকালে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে ঝড়টি আছড়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
ভিয়েতনামের আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো মেটেরোলজিক্যাল ফোরকাস্টিংয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইয়াগির মূল আঘাত গেছে হাই ফং, কুয়াং এবং হাই দুয়ং- এই তিন প্রদেশের ওপর দিয়ে।
হাইফংয়ের যেসব ঘর ও ভবনের ছাদ ধাতব শিটের ছিল, ঝড়ের আঘাতে সেগুলোর সবই প্রায় উড়ে গেছে। ঝড় আসার পর হাইফংয়ের আকাশে প্রচুর টিনশেড এবং টিনের তৈরি সাইনবোর্ড উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভিয়েতনামের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকার ওপর দিয়ে গিয়েছে ইয়াগি, সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার অতিক্রম করেছিল। ভয়াবহ গতির সেই বাতাসে অনেক এলাকায় গাছপালা-বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)