চীনে রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলোকে প্যাগোডার আকৃতিতে বদল!
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ মে, ২০২৪ খ্রি:, ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
চীনে যে কয়টি বড় মসজিদ রয়েছে, তার অন্যতম হলো শাদিয়ানের গ্র্যান্ড মসজিদ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের এই ঐতিহ্যবাহী বড় মসজিদটি নির্মিত হয়েছিল আরব সংস্কৃতির আদলে। মসজিদের ছাদে মাঝবরাবর ছিল বিশাল একটি গম্বুজ। দুই পাশে ছিল আরও দুটি। এ ছাড়া মসজিদের দুই পাশে ছিল সুউচ্চ চারটি মিনার। কিন্তু আরব্য সংস্কৃতি পাল্টে সেই মসজিদ এখন চীনের নিজস্ব সংস্কৃতির আদলে পাল্টে দেওয়া হয়েছে। মসজিদের ছাদ ও মিনারগুলো পুরোপুরি পরিবর্তন করে প্যাগোডার আকৃতি দেওয়া হয়েছে। এটিই ছিল দেশটির মুসলিম স্থাপত্যশৈলীর সর্বশেষ বড় মসজিদ।
বিশ্লেষকরা বলছে, শাদিয়ানের বড় মসজিদের আকৃতি পাল্টে দেওয়ার মাধ্যমে চীন সরকারের গত পাঁচ বছর ধরে চালানো সিনিফিকেশন তথা চীনা সংস্কৃতির প্রভাব বিস্তার ও অন্য সংস্কৃতি মুছে দিয়ে নিজস্ব সংস্কৃতির সঙ্গে যুক্ত করার কার্যক্রমের অংশ।
২০২২ সালের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, সেই বছর গম্বুজটি সরিয়ে সেখানে হান চীনাশৈলীর প্যাগোডা ছাদ নির্মাণ করা হয়। মিনারগুলো ছোট করে প্যাগোডা টাওয়ারে রূপান্তরিত করা হয়েছে। শুধু এই মসজিদই নয়, ইউনানের অন্য ঐতিহ্যবাহী মসজিদ নাজিয়াইংয়েরও ইসলামিক বৈশিষ্ট্য মুছে ফেলা হয়েছে।
২০১৮ সালে চীন সরকার একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ করে। পরিকল্পনার অংশ ছিল বিদেশি স্থাপত্যশৈলী প্রতিরোধ করা এবং ইসলামিক স্থাপত্যগুলোকে চীনের বৈশিষ্ট্যে রূপান্তর করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)