চীনে ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা মরগান স্ট্যানলির
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
চীনে রিয়েল এস্টেট খাতে ধস, স্থানীয় সরকারগুলোর উচ্চ ঋণ ও ভোক্তা চাহিদা হ্রাস প্রভৃতি কারণে ধুঁকছে বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি। সংকট কাটানো এবং প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এরই মধ্যে লড়াই করছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংকটি। এর অংশ হিসেবে চীনে ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সামগ্রিক ছাঁটাইয়ের মাঝে ৮০ শতাংশই হবে হংকং ও চীনে। খবর দ্য ন্যাশনাল।
বিষয়টির সঙ্গে ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মরগান স্ট্যানলির ৪০০ জন ব্যাংকার রয়েছে। তাদের কাটছাঁট পরিকল্পনায় প্রভাবিত হবে ১৩ শতাংশ কর্মকর্তা। হংকং ও চীনের মূল ভূখ-ের ৪০ জনেরও বেশি ব্যাংকার চাকরি হারাতে যাচ্ছে।
মরগান স্ট্যানলি সম্প্রতি প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, ২০২৩ সালের একই সময়ের তুলনায় এ প্রান্তিকে এশিয়ায় আয় ১২ শতাংশ কমে ১৭৪ কোটি ডলার হয়েছে।
মূলত চীন থেকে আয় কমে যাওয়ায় কোম্পানিটি গভীর কাটছাঁট অব্যাহত রেখেছে। এর আগে গত বছরের শেষ দিকে কোম্পানির কিছু সিদ্ধান্তের কারণে অনেক কর্মী স্বেচ্ছায় চাকরি ছেড়ে যায়। এ কারণে ওই সময় ছাঁটাই পরিকল্পনা বিলম্বিত হয়।
বৈশ্বিক আর্থিক সংস্থাগুলোর মধ্যে চুক্তি কমে যাওয়ায় বিনিয়োগ ব্যাংকগুলোর কার্যক্রম অনেক ক্ষেত্রে সীমিত হয়ে পড়েছে। এ কারণে খরচ কমানোর দিকে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এর সঙ্গে চীনে বেসরকারি উদ্যোগের সংকট ও মার্কিন-চীন সম্পর্কের অবনতির অনুঘটক হিসেবে কাজ করেছে।
চলতি বছরের শুরুর দিকে ছাঁটাই করে ইউবিএস গ্রুপ ও ব্যাংক অব আমেরিকা। গত সপ্তাহে সেদিকে অগ্রসর হয়ে এইচএসবিসি হোল্ডিংস প্রায় এক ডজন ব্যাংকারকে ছাঁটাই করে। এছাড়া গোল্ডম্যান স্যাকস গ্রুপ, সিটিগ্রুপ ও জেপি মরগান চেজ দুই বছরে এশিয়ায় নজিরবিহীন ছাঁটাই করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)