চীনে বিদেশী বিনিয়োগ ৩০ বছরের সর্বনিম্নে, অর্থনৈতিক মন্দা অব্যাহত
আল ইহসান ডেস্ক:
চীনে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। গত বুধবার প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জের প্রতিবেদন অনুসারে, গত বছর দেশটিতে নিট এফডিআই ছিল ৩ হাজার ৩০০ কোটি ডলার। গত বছরের এ পরিসংখ্যান ২০২২ সালের তুলনায় প্রায় ৮০ শতাংশ কম। যদিও ২০২২ সালে নতুন বিনিয়োগ ছিল ইতিবাচক। কিন্তু গত বছর এফডিআই টানা দ্বিতীয় বছরে কমেছে, যা উদ্বেগের। ২০২১ সালে এফডিআই ছিল সর্বকালের সর্বোচ্চ, ৩৪ হাজার ৪০০ কোটি ডলার।
গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ইনফ্লো (অর্থ প্রবেশ) ১ হাজার ৭৫০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
চীন সরকার গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সাড়াশি অভিযানসহ জাতীয় নিরাপত্তা রক্ষায় আরো বেশি মনোযোগ দিয়েছে। বাজার বিশ্লেষণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনাকারী গবেষণা সংস্থাগুলোর ওপর কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করেছে। এছাড়া বিদেশী কোম্পানির শ্রমিকদের আটক করার খবর পাওয়া গেছে। এর পর থেকে বিদেশী কোম্পানিগুলো চীনে তাদের কার্যক্রম কমিয়ে দিয়েছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা গ্যালাপ গত বছর চীন থেকে তাদের কার্যক্রম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
জাপানি ব্যবসায়ীরাও একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে চীনে পরিচালিত জাপানি কোম্পানিগুলোর একটি জরিপে কয়েকজন উত্তরদাতা জানিয়েছে, গুপ্তচরবৃত্তি বিরোধী আইনের অনিশ্চয়তার কারণে তাদের দৈনন্দিন জীবন উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটছে। এছাড়া তাদের কোম্পানিগুলোর সদর দপ্তর নতুন বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করছে না।
চীনা উন্নত সেমিকন্ডাক্টর ব্যবসায় কঠোর নিয়ন্ত্রণমূলক নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। চীনা চিপ থেকেও স্পষ্টত দূরে থাকছে দেশটি। তথ্য পরিষেবা প্রতিষ্ঠান রোডিয়াম গ্রুপের মতে, ২০১৮ সালে বিশ্বব্যাপী চিপ-সম্পর্কিত এফডিআই-এর ৪৮ শতাংশ পেয়েছিল চীন। কিন্তু এই সংখ্যা ২০২২ সালে ১ শতাংশে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রে চিপ-সম্পর্কিত এফডিআই একই সময়ের মধ্যে শূন্য শতাংশ থেকে ৩৭ শতাংশে বেড়েছে। যেখানে ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সম্মিলিত বিনিয়োগ ১০ শতাংশ থেকে বেড়ে ৩৮ শতাংশ হয়েছে।
বিশ্লেষকরা জানিয়েছে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘস্থায়ী মন্থরতার কারণেও বিদেশী কোম্পানিগুলো বিনিয়োগ থেকে দূরে সরে যাচ্ছে। রিয়েল এস্টেট খাতে মন্দার কারণে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়েছে। এছাড়া মূল্যস্ফীতি বাড়তে পারে বলে সতর্ক সংকেত রয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।