চীনে এবার নতুন ধরনের নিউমোনিয়া নিয়ে উদ্বেগ
চীনে শিশুদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত রোগ ও নতুন ধরনের নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১৩ নভেম্বর চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক সংবাদ সম্মেলনে শ্বাসপ্রশ্বাসজনিত রোগ বেড়ে যাওয়ার তথ্য জানায়।
করোনা শনাক্ত হওয়ার পর লকডাউনসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করে চীন। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন জানায়, করোনা গযবের পর সেসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এরপর ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া (একধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের মধ্যে দেখা দেয়) ও রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা করোনার জন্য দায়ী। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা শনাক্ত হয়। তবে শুরুতেই এ তথ্য না জানানোয় প্রশ্নের মুখে পড়েছিল চীন ও ডব্লিউএইচও।
প্রোগ্রাম ফর মনিটরিং ডিজিজেসের (প্রোমেড) বরাতে গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চীনের উত্তরাঞ্চলে শিশুদের ভেতর এক নতুন ধরনের নিউমোনিয়া ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। ডব্লিউএইচও বলেছে, গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ শ্বাসপ্রশ্বাসজনিত রোগ বৃদ্ধির যে তথ্য জানিয়েছে, তার সঙ্গে এই প্রতিবেদনের কোনো যোগসূত্র রয়েছে কি না।
ডব্লিউএইচও বলেছে, সম্ভাব্য গযবের বিষয়ে বাড়তি তথ্য চেয়েছে তারা। পাশাপাশি যেসব এলাকায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, সেখানকার গবেষণাগারের পরীক্ষার ফলও চেয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য নীতিমালার আওতায় এই অনুরোধ জানানো হয়েছে। তবে ডব্লিউএইচওর চীনা কার্যালয় বলেছে, রুটিন কাজের অংশ হিসেবে সদস্য দেশগুলোর কাছে শিশুদের মধ্যে নিউমোনিয়া ছড়িয়ে পড়া এবং শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতা সম্পর্কে জানতে চাওয়া হয়। চীনেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে তাদের কাছে জানতে চেয়েছে। তাই চীন সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া গেছে, একটি বিবৃতির মাধ্যমে সেটি সবাইকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।