চীনের ঋণে মোংলায় বড় প্রকল্প, খুলছে সম্ভাবনার দ্বার
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র মোংলা বন্দরের দৃশ্যপট বদলে যেতে চলেছে। চীনের ঋণে ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক একটি বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার।
প্রায় ৪ হাজার ২৮৩ কোটি টাকা ব্যয়ে নেওয়া এ প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দর গতিশীল হবে বলে মত বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের।
রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় গত দুই বছর ধরে মোংলা বন্দরের প্রতি আগ্রহ বাড়ছে আমদানি-রফতানিকারকদের। কিন্তু জেটি সংকট, নদীর গভীরতা হ্রাস, আধুনিক অবকাঠামোর অভাবসহ নানা সীমাবদ্ধতায় এখনও পিছিয়ে আছে বন্দরটি।
সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বন্দরের উন্নয়নে এবার বড় ধরনের প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক নতুন এই প্রকল্পটি নিয়ে চীনের সঙ্গে চুক্তিও হয়ে গেছে।
জি-টু-জি ভিত্তিক এই প্রকল্পের আওতায় চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে ২০২৫ সালের ২৫ মার্চ চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পটি বাস্তবায়িত হবে ২০২৮ সালে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪২৮২.৭৬ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ৫০০.৩৯৯৭ কোটি টাকা এবং চীন সরকার প্রকল্প ঋণ হিসেবে দিচ্ছে ৩৭৮২.৩৬ কোটি টাকা।
প্রকল্পের আওতায় নির্মিত হবে দুইটি ৩৬৮ মিটার দীর্ঘ কন্টেইনার জেটি, আধুনিক কন্টেইনার টার্মিনাল, ডেলিভারি ইয়ার্ড, বহুতল কার ইয়ার্ড, ডুবন্ত রেক অপসারণ, প্রধান সড়ক উন্নয়ন ও শিট পাইলিংসহ নানা অবকাঠামো। পাশাপাশি আধুনিক ইকুইপমেন্ট ও অটোমেটেড অপারেশন সিস্টেম স্থাপন করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)