চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১১২
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বাড়ছেই। দেশটির ভালপারাইসো অঞ্চলে দাবানলে এখন পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট। সে জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিহতদের মধ্যে ৩২ জনকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া দেশজুড়ে এখনও প্রায় ৪০টির মতো দাবানল সক্রিয় রয়েছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত চিলিতে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা। ক্ষতিগ্রস্তদের অনেকেই গ্রীষ্মের ছুটিতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে গিয়েছিলো। ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। দমকলকর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, দাবনলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় শহর ভিনা ডেল মার। সবজায়গায় পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ২০১০ সালের ভূমিকম্পের পর সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি তার দেশ। ওই ভূম্পিকম্পে প্রায় ৫০ জনের মৃত্যু হয়। গত জুমুআবার চিলিতে দাবানলের সূত্রপাত হয়। এরপর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত এলাকায় লোকজনকে ভ্রমণ না করার জন্য আহ্বান জানিয়েছে চিলি সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)