চিন্ময়ের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ ভারতের
নিজস্ব প্রতিবেদক:
চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের ঘটনায় বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেয়া বিবৃতিতে তারা বেশ কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য তুলে ধরেছে ।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তাকে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি; যে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর উগ্রবাদীদের একাধিক হামলার পর তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ; একই সঙ্গে মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এদিকে চিন্ময়ের ইস্যুতে তাকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ ও কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। গত সোমবার বিজেপি নেতা শুভেন্দু এ হুঁশিয়ারি দেয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।