চিনি-ফিটকিরি-রং দিয়ে হাজার হাজার কেজি গুড়
, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নাটোরের গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরে চিনির সিরাপ, ফিটকিরি, রংসহ নানা উপকরণ মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাদের কারখানা থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় ও ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) র্যাবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বুধবার (১৮ জানুয়ারি) জেলার গুরুদাসপুর ও সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার জেলার গুরুদাসপুর থানার কুমারখালী গ্রামে এবং সিংড়া থানার চকবলরামপুর গ্রামে পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মুহম্মদ আব্দুল হান্নান শেখকে ১ লাখ ৫০ হাজার টাকা, সিংড়ার সোহেল গুড় ভা-ারের মালিক মুহম্মদ সোহেল রানাকে (৩৪) ২০ হাজার টাকা, নুরুজ্জামান গুড় ভা-ারের মালিক মুহম্মদ নুরুজ্জামান ইসলামকে (৫০) ৩৫ হাজার টাকা, আজহারুল গুড় ভা-ারের মালিক মুহম্মদ আজহারুল ইসলামকে (৪৭) ২৫ হাজার টাকা, তফিকুল গুড় ভা-ারের মালিক মুহম্মদ তৌফিকুল ইসলামকে (৪৫) ১৫ হাজার টাকা ও শাহিন গুড় ভা-ারের মালিক মুহম্মদ শাহাদাৎ হোসেন শাহিনকে (৪২) ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসব কারখানা থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় ও ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)