চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত নিয়ে ধুম্রজাল
, ২৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ রবি , ১৩৯২ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতি চিকিৎসকের সঙ্গে একজন নিরাপত্তাকর্মী না থাকলে জরুরি সেবা না দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সন্ধ্যায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তারা।
এরআগে কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা, এমন ঘোষণা এসেছিল। বলা হয়েছিল, আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন তারা। এ সময় চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসও দেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, এরইমধ্যে চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেলে দুই প্ল্যাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টার এমন ঘোষণার কিছুক্ষণ পরই আবার ব্রিফ করেন আন্দোলনরত চিকিৎসকরা। তারা আরও দাবি জানিয়ে বসেন। বলেন, প্রতি চিকিৎসকের সঙ্গে একজন করে পুলিশ বা আর্মি না থাকলে জরুরি সেবায় তারা ফিরবেন না। এছাড়া, সাত দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইনের দাবিও জানান তারা।
তারা বলেন, এখনই যদি ওয়ান-টু-ওয়ান সিকিউরিটি (প্রতি চিকিৎসকের জন্য একজন নিরাপত্তারক্ষী) নিশ্চিত করা হয়, এখন থেকেই সেবা কার্যক্রম শুরু হবে। না হলে তারা কাজে ফিরবেন না।
এসময় এক সাংবাদিক প্রশ্ন করেন, রোগীদের জিম্মি করা হচ্ছে কিনা? এতে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন গণমাধ্যমের মুখোমুখি চিকিৎসকদের কেউ কেউ। বলেন, যেভাবে হামলা হচ্ছে, ডাক্তারদের জীবনের নিরাপত্তা আপনি দেবেন? এসময় আন্দোলনরত একাধিক চিকিৎসক কথা বলতে চাওয়ায় কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়।
এসময় ক্ষুব্ধ এক চিকিৎসক বলেন, আমাদের সমস্যা আমরা মানবিক। আমরা চুপি চুপি সেবা দিয়ে যাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)