চাষিরা বলছেন সার সংকট, কৃষিবিদরা বলছেন এত সারের প্রয়োজন নেই
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
আলু চাষের মৌসুমে চলমান বীজ সংকটের পাশাপাশি সারের ঘাটতি উত্তরাঞ্চলের কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কৃত্রিম সংকটের কারণে তাদের প্রতিবস্তা সারের জন্য অতিরিক্ত ২০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। সাধারণ কৃষকেরা কৃত্রিম সংকটের জন্য কিছু অসৎ ব্যবসায়ী এবং কৃষি কর্মকর্তা-কর্মচারীদের সিন্ডিকেটকে দায়ী করেছেন।
যদিও কৃষি বিভাগ বলছে, একজন অপরজনকে দেখে মাত্রাতিরিক্ত সার ব্যবহার করছেন কৃষকরা। ফলে সংকট বেড়েছে। তারা কৃষকদের সঙ্গে গ্রুপ মিটিং এবং ইয়ার্ড মিটিং করছেন এবং কৃষকদের সচেতন করার জন্য প্রচারণা চালাচ্ছেন যাতে পরবর্তীতে অনুমোদিত মাত্রার বেশি সার প্রয়োগ না হয়। অনুমোদিত মাত্রায় সার ব্যবহার করলে সংকট হবে না বলছে কৃষি বিভাগ।
কৃষকরা জানান, প্রায় দুই বস্তা (১০০ কেজি) এমওপি (পটাশ), এক বস্তা (৫০ কেজি) ফসফেট (ডিএপি) এবং এক বস্তা টিএসপি সার প্রতি বিঘা জমিতে আলু চাষের শুরুতেই তারা ব্যবহার করেন। এই সার চাহিদামত পাওয়া যাচ্ছে না। যদিও কৃষিবিদরা বলছেন, এক বিঘা আলু চাষে এত বেশি সারের কোনো প্রয়োজন নেই। বাড়তি সার ব্যবহার করছেন কৃষকেরা।
রাজশাহীর তানোরের কৃষক হাবিবুর রহমান বলেন, আমাদের কৃষি জমিতে কখন এবং কতটা সার প্রয়োগ করতে হবে তা আমরা আসলে জানি না। বর্তমানে আমরা আমাদের পূর্বপুরুষদের প্রচলিত পদ্ধতি অনুসরণ করি। পাশের কৃষক কতটা দিচ্ছে দেখি। সে অনুযায়ী আমরাও দিই।”
তিনি আরো বলেন, শুরুতে একবার সার দিয়েছি। আলুর পাতা গজালে আবার অল্প পরিমাণ সার দিব।
একই উপজেলার আরেক কৃষক মোস্তাকিন ইসলাম বলেন, প্রতি বিঘা জমিতে আলু বীজ লাগানোর আগে আমরা দুই বস্তা এমওপি, দেড় বস্তা ডিএপি এবং আধা বস্তা টিএসপি প্রয়োগ করেছি।
তিনি আরো বলেন, যত বেশি সার ব্যবহার করব, তত বেশি আলুর ফলন পাব।
আলু চাষের জন্য তাদের জমিতে কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে সে বিষয়ে কৃষি বিভাগের কেউ যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে মোস্তাকিন ইসলাম বলেন, আমাদের কেউ কোনো নির্দেশনা দেয়নি।
রাজশাহীর একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, “যদি কোনো কৃষক তাদের আলু খেতে টিএসপি প্রয়োগ করেন, তাহলে ডিএপি প্রয়োগ করার দরকার নেই। কারণ সেগুলো জেনেটিক্যালি ফসফেট। তারপরেও কৃষকেরা না বুঝে সব সারই প্রয়োগ করতে থাকেন। এতে তাদের তেমন কোনো লাভ হয় না।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফসল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক কাওসার আলী বলেন, “প্রতি বিঘা জমিতে আলু চাষের শুরুতে ২০ থেকে ২৫ কেজি এমওপি এবং টিএসপি বা ডিএপি যথেষ্ট। সচেতনতার অভাবে কৃষকরা অতিরিক্ত সার ব্যবহার করছেন, যা অপচয় ছাড়া কিছুই নয়। এ কারণে কৃষকদের শুধু আর্থিক ক্ষতিই হচ্ছে না, ফসলি জমির উপরের মাটিও নষ্ট হচ্ছে, ফলে উৎপাদন কম হচ্ছে। সারেরও ঘাটতি দেখা যাচ্ছে।”
এদিকে কম বরাদ্দের কারনে ডিলাররা প্রতি বস্তা সারের জন্য ২০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ কৃষকদের। রাজশাহীর তানোর উপজেলার আলু চাষি হাবিবুর রহমান বলেন, আমার ১৫ বিঘা জমিতে আলুর বীজ লাগানোর আগে ৩০ বস্তা এমওপি, ১৫ বস্তা ডিএপি এবং ১৫ বস্তা টিএসপি সারের প্রয়োজন ছিল। বিসিআইসি ডিলারের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সরকার নির্ধারিত মূল্যে মাত্র এক বস্তা এমওপি সারের ব্যবস্থা করতে পেরেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












