চাল-মসলা-মুরগির দাম বেড়েছে
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ আশির, ১৩৯২ শামসী সন , ২২ মার্চ, ২০২৫ খ্রি:, ৭ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রাজধানীর তালতলা বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা কেজি দরে, যা দুই দিন আগেও ছিল ১৯০-২০০ টাকা।
মোহাম্মদপুর টাউন হল বাজারের মুরগি বিক্রেতা বেলাল উদ্দিন বলেন, ‘রোজার ঈদের আগে সাধারণত মুরগির দাম কিছুটা বাড়ে। এ সময় পাইকারি বাজারে কম সরবরাহের কারণে দাম বৃদ্ধি পেয়েছে।’
বাজারে লেবু ও বেগুনের দাম এখনো চড়া। এক হালি লেবুর দাম ৪০-৭০ টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে ৬০-১০০ টাকা কেজি দরে। তবে আলু, পেঁয়াজসহ বেশ কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে।
সরু মিনিকেট চালের দাম গত দুই সপ্তাহে কেজিতে ৫-৮ টাকা বেড়েছে। বাজারে জনপ্রিয় রশিদ, ডায়মন্ড, সাগর, মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৮৫-৮৮ টাকায় বিক্রি হচ্ছে। মোজাম্মেল ব্র্যান্ডের চালের দাম সবচেয়ে বেশি, প্রতি কেজি ৯৮-১০০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, আমন মৌসুম শেষ হয়ে আসায় চালের সরবরাহ কমছে, ফলে দাম বৃদ্ধি পেয়েছে।
এলাচির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে বড় আকারের এলাচি প্রতি কেজি ৫ হাজার ৪০০ টাকা এবং ছোট আকারের ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত ১৫ দিনে এলাচির দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে।
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে চাহিদার তুলনায় তা এখনো পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।
বাজার পরিস্থিতি অনুযায়ী, ঈদ যত এগিয়ে আসবে, তত কিছু নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)