চালের বাজারে অস্থিরতা কাটেনি
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ সামিন, ১৩৯১ শামসী সন , ২৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চালের বাজারের পরিস্থিতি সামলাতে মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী, পাশাপাশি চলছে প্রশাসনের অভিযান। কিন্তু বাজারে এসবের প্রভাব এখনও কম।
জানুয়ারি মাসের প্রথমার্ধে দেশের সব ধরনের চালের দামেই বেড়েছে। তখন কেজিপ্রতি অন্তত পাঁচ টাকা বাড়লেও মাসের শেষদিকে এসে কমেছে এক-দুই টাকা। চালের দাম বৃদ্ধির এই প্রভাব শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও বহাল।
চট্টগ্রামের কাছে পটিয়ার চালের আড়ৎ রহমান এন্টারপ্রাইজের সত্বাধিকারি লুৎফর রহমান রিমন বললেন, ‘নির্বাচনের পরপর দাম বেড়েছে, কিন্তু এখনও সেভাবে কমেনি। ’ ৫০ কেজির এক বস্তা মধ্যমানের মিনিকেট চালের পাইকারি দরে দুই হাজার ৮৫০ টাকায় বিক্রি করছেন।
চালের দাম এখনও বেশি থাকার পেছনে ধানের দাম বেশি থাকার বিষয়টি সামনে আনেন পাবনা ঈশ্বরদীর চাল ব্যবসায়ী মেহেদী হাসান তুষার। তিনি বলেন, এক মণ বা ৪০ কেজি ধানের দাম এক হাজার ৩৯০ টাকা। এটা থেকে কিছুটা মোটা চাল হয়। বর্তমান দামে ধান কিনলে সেটা কেজিপ্রতি খরচ পড়বে অন্তত ৫৫ টাকা। এ পরিস্থিতির কারণে আপাতত ধান কিনছেন না বলেও জানান রাইস ইন্টারন্যাশনালের সত্বাধিকারি তুষার।
মাঝে কিছুটা কমলেও ধানের দাম আবার বাড়তির দিকে বলে জানান বগুড়ার সাংবাদিক হাসিবুর রহমান বিলু। জানালেন, বাজার পরিস্থিতি বুঝতে জুমুয়াবার (২৬ জানুয়ারি) তিনি দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট নন্দীগ্রামে গিয়েছিলেন। ঘুরে এসে বিলু বলেন, মণপ্রতি ধানের দাম অন্তত ২০ টাকা বেড়েছে। এতে চালের দাম আবার বৃদ্ধির শঙ্কা রয়েছে।
হাসিবুর রহমান বিলু জানান, ‘বগুড়ায় খুচরো বাজারে চালের দাম প্রশাসন নির্ধারণ করে দিয়েছে। সেখানে সরু চাল কেজিপ্রতি ৬৫ টাকা, আর মোটা চাল ৫৫ টাকা। নির্ধারিত এই দাম ডিসেম্বরের দামের তুলনায় দুই-তিন টাকা বেশি। ’
চাল ও ধানের বাজারের অস্থিরতার জন্য মজুতদাররা দায়ী বলে ইঙ্গিত দিয়েছে খাদ্যমন্ত্রীও। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় হুঁশিয়ারি দেয়, অবৈধভাবে চাল মজুত করলে মজুতদার যে দলেরই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
কোনো প্রকার তদন্তের আগেই ধান ও চালের দাম বৃদ্ধির পেছনে মজুতদারদের ঢালাওভাবে দায়ী করার পক্ষে নন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, ‘যে অন্যায় করবে, তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু আগে সঠিক তদন্ত করতে হবে, কেন দাম বেড়েছে। ’ দাম বৃদ্ধির জন্য দোকানিরা দায়ী নন, দাম ক্রেতার ওপর নির্ভর করে- এমন দাবি করেন দোকানিদের নেতা হেলাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












