চালককে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালালো প্রতারক চক্র
, ১৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজধানীর বিমানবন্দর থানার কাঁচা বাজার এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন কবির হোসেন (৩৬) নামে এক সিএনজি অটোরিকশা চালক। এ সময় তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন। তিনি বলেন, বিমানবন্দর জসিম উদ্দিন রোডে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন এক ব্যক্তি। পরে পথচারী শফিকুল ইসলাম দেখতে পেয়ে বিমানবন্দর থানা পুলিশকে খবর দেন। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির নাম কবির হোসেন বলে জানতে পেরেছি। তার বাড়ি বরগুনা জেলার আমতলী থানা এলাকায়। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার পরনে সিএনজি চালকের পোশাক রয়েে ছ। কবিরকে অজ্ঞান করে প্রতারক চক্রটি তার সিএনজি নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)