চার শতাধিক কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ বোয়িংয়ের
, ১৫ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্বজুড়ে বড় বড় নানা কোম্পানি হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। এবার একই পথে হাঁটল উড়োজাহাজ নির্মাণ-খাতের বৃহত্তম বৈশ্বিক কোম্পানি বোয়িং। সংস্থাটি প্রফেশনাল অ্যারোস্পেস লেবার ইউনিয়নের ৪০০ জনেরও বেশি সদস্যকে ছাঁটাইয়ের নোটিশ পাঠিয়েছে।
সিয়াটল টাইমসের বরাত দিয়ে গতকাল রোববার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।
এর আগে গত অক্টোবরে বোয়িং ঘোষণা দিয়েছিল, আগামীতে ১০ শতাংশ এবং প্রায় ১৭ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে কোম্পানিটি। সংস্থাটির সিইও কেলি অর্টবার্গ কর্মীদের বলেছে, আমাদের আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য কর্মী স্তরগুলো পুনরায় সাজাতে হবে।
এসপিইইএ ইউনিয়ন জানিয়েছে, ৪৩৮ জন সদস্যকে ছাঁটাই করা হয়েছে। ইউনিয়নের স্থানীয় শাখায় ১৭ হাজার বোয়িং কর্মী রয়েছেন। তাদের অধিকাংশই ওয়াশিংটনে অবস্থান করছেন। তবে কিছু কর্মী ওরেগন, ক্যালিফোর্নিয়া ও উটাহতেও অবস্থান করছে।
এদিকে ছাঁটাই হওয়া ৪৩৮ জন কর্মীর মধ্যে ২১৮ জন এসপিইইএর পেশাদার ইউনিটের সদস্য। এর মধ্যে প্রকৌশলী ও বিজ্ঞানীরাও রয়েছেন। বাকিরা কারিগরি ইউনিটের সদস্য। এর মধ্যে বিশ্লেষক, পরিকল্পনাবিদ, প্রযুক্তিবিদ ও দক্ষ ব্যবসায়ীরা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)