হামাসের বীরত্ব:
চারদিনে কমপক্ষে ৫০ ইসরাইলি সেনা নিহত, গাড়ি ধ্বংস ৩৫টি : আল কাসসাম ব্রিগ্রেড
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, গত চার দিনের সংঘর্ষে তাদের হাতে ৫০ জন দখলদার সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি ট্যাংকসহ অন্তত ৩৫টি সামরিক যান আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
আবু উবাইদা বলেন, আমাদের মুজাহিদরা নিশ্চিতভাবে ইসরাইলের ৪৮ জন সেনাকে হত্যা করেছে এবং বিভিন্ন মাত্রায় বহু ডজন সেনা আহত হয়েছে। হামাসের ২৪টি সামরিক অভিযানে এ সমস্ত সেনা নিহত হয়।
আবু উবাইদা জানান, প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ ইসরাইলের ইয়াহালোম স্পেশাল অপারেশনস ফোর্স। প্রতিরোধ যোদ্ধারা স্থলমাইন পেতে এবং ছয়টি স্নাইপার অভিযান চালিয়েও বহু ইসরাইলি সেনা হতাহত করেছে এবং বেশ কিছু সাময়িক যান ধ্বংস হয়।
আবু উবাইদা জানান, তার সংগঠনের যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সেনা দপ্তর, কমান্ড সেন্টার এবং কনসেনট্রেশন পয়েন্টে মর্টার ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এছাড়া, গত কয়েকদিনে হামাস যোদ্ধারা তেল আবিবের বিভিন্ন স্থানে কয়েক দফা বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
হামাস মুখপাত্র আবু উবাইদার বরাত দিয়ে কোনো কোনো সূত্র বলছে, ২৭ অক্টোবর গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত হামাস যোদ্ধারা দখলদার সেনাদের ৭৪০টি ট্যাংক ও সামরিক যান ধ্বংস করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)