চাকরি ছেড়ে ‘কালো সোনা’ চাষে সফল আবু তালেব
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ আশির, ১৩৯২ শামসী সন , ১৯ মার্চ, ২০২৫ খ্রি:, ৪ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পেঁয়াজের সাদা ফুল শুকিয়ে নিলে কিছুদিন পর বের হয় কালো বীজ। যার বাজারে ব্যাপক চাহিদার পাশাপাশি রয়েছে ভালো দাম। সেজন্য এটিকে ‘কালো সোনা’ বলে থাকেন অনেকেই। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে তিনটি প্লটে প্রায় ১৯ বিঘা জমিতে কালো সোনা খ্যাত এই পেঁয়াজ বীজ চাষ করেছেন ওই গ্রামের কৃষক আবু তালেব। তিনি হোগলা গ্রামের মৃত হাজী গফুর শেখের ছেলে। তিনি চাকরি ছেড়ে পেঁয়াজ বীজ চাষ শুরু করেছেন।
জানা গেছে, ১৯৯৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন আবু তালেব। তবে চাকরির চেয়ে পেঁয়াজ বীজ চাষ লাভজনক। তাই চাকরি ছেড়ে দিয়ে ওই বছরেই তার বাবার দেখাদেখি ১৬ শতক (১০ কাঠা) জমিতে পেঁয়াজ বীজ চাষ শুরু করেছিলেন। সেখান থেকে অল্প অল্প করে চাষ শেখা তার। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে এক বিঘা দুই বিঘা করে বাড়তে থাকে তার পেঁয়াজ বীজ চাষ। ২০০৩ সালে প্রায় ৭ বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ করে বেশ লাভের মুখ দেখেন। এরপর আর জীবিকার জন্য তাকে পিছন ফিরে তাকাতে হয়নি।
চাষি আবু তালেব জানান, পেঁয়াজ রোপণ, পরিচর্যা, জমির ইজারাসহ প্রতি বিঘায় খরচ লেগেছে ৮০ হাজার থেকে এক লাখ টাকা। চলতি মৌসুমে তিনটি প্লটে তিনি ১৯ বিঘা জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করেছেন। সবমিলে ১৯ বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষে তার খরচ হয়েছে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫ থেকে ২০ দিন পরে পেঁয়াজ বীজ ঘরে তুলবেন তিনি। প্রতি বিঘায় গড়ে দুই মণ করে ১৯ বিঘায় প্রায় ৩৮ থেকে ৪০ মণ ফলনের প্রত্যাশা করছেন তিনি। প্রতিকেজি আড়াই হাজার টাকা দরে প্রায় ৪০ থেকে ৪২ লাখ টাকা বীজ বিক্রি সম্ভব বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)