চাকরি ছেড়ে ড্রাগন চাষে স্বপ্ন দেখছেন আশিকুল
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আশিকুল ইসলাম একটি বেসরকারি এগ্রো কোম্পানিতে চাকরি করতেন। নিজে কিছু করার ইচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন, বাণিজ্যিকভাবে কৃষিকাজ শুরু করেছেন। ধান, গম ও প্রচলিত শস্যের পরিবর্তে উচ্চমূল্যের ফল চাষ করছেন তিনি।
এবছর ড্রাগন, কমলা, মালটা, পেয়ারা, কুলসহ লিচুর চাষ করেছেন। তবে ড্রাগনেই বেশি গুরুত্ব তার।
আশিকুলের বাড়ি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কুশাবাড়িয়া-চরপাড়া এলাকায়। তিনি এখন ঐ এলাকার একজন মডেল কৃষক। তার দেখাদেখি আরো অনেকেই করছেন আধুনিক ফসলের চাষাবাদ।
ড্রাগন বিদেশি ফল। বাজারে দাম ও চাহিদা ভালো হওয়ায় তিনি গতবছর এক বিঘা জমিতে ড্রাগনের আবাদ শুরু করেছেন। এবছর আরো এক বিঘাতে নতুন করে চারা রোপণ করেছেন এই ফলটির। প্রথম বছরেই ফল ধরেছিলো গাছে। এবছর আরো ভালো ফলনের আশা করছেন এই মডেল কৃষক।
আশিকুল ইসলাম বলেন, আমার কাছে চিরকালই চাষাবাদ ভালোলাগে। চাকরির সুবাদে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে ড্রাগন ফল চাষ বেশ লাভজনক। অনেকদিন ধরে এই আবাদ করা সম্ভব। তবে খরচ একটু বেশি। একবার রোপণ করলে অনেক বছর ধরে এর ফল পাওয়া সম্ভব।
তিনি বলেন, চুয়াডাঙ্গা ঝিনাইদহের বিভিন্ন বাগানে ঘুরে দেখেছি, কৃষকদের সাথে কথা বলেছি। পরে আমি ঠিক করি আমিও ড্রাগন চাষ করবো। তাই আমি এই ফলের চাষ শুরু করেছি।
তিনি আরো বলেন, গত বছর এক বিঘা জমিতে আমি পিংক রোজ নামের ড্রাগনের চাষ করি। এবছর নতুন করে আরো এক বিঘা জমিতে রেড ভেলভেট জাতের ড্রাগনের চাষ করছি। এক বিঘা জমিতে ২২০টি ড্রাগনের খুঁটি দেওয়া আছে। প্রতিটি খুটিতে ৩-৪টি গাছ দেওয়া রয়েছে।
তিনি বলেন, ড্রাগনের জন্য বেলে-দোআঁশ মাটি বেশ ভালো। এর সাথে যদি এঁটেল মাটির মিশ্রন থাকে তাহলে আরো ভালো হয়। ড্রাগনের জন্য চারা বাইরে থেকে কেনার প্রয়োজন হয় না। একবার রোপণ করলে ঐ গাছ থেকেই কাটিং করে চারা তৈরি করা যায়। খুঁটি দিলে আশানুরুপ ফল পাওয়া যায়। সেই সাথে বাগানও সুন্দর হয়।
তিনি আরো বলেন, ড্রাগন চাষের খরচ অন্য ফসলের তুলনায় একটু বেশি। এক বিঘায় আমার ২ লাখ টাকার মতো খরচ হয়েছে। আশা করছি এ বছর ৮০০-৯০০ কেজি ড্রাগন পাবো। সেই সাথে আগামী বছর আরো বেশি ফলন পাবো। এবছর যে ড্রাগন হবে সেখানে ৭০% খরচ উঠে আসবে আশা করি। পরের বছর দ্বিগুণ ফলন দেবে। ড্রাগনকে ভালোমতো যতœ করলে ২০-২৫ বছর ধরে ফল দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)