চাকরির প্রলোভনে ভারতে পাচার বাংলাদেশি কিশোরী!
, ২৩শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে মধুপাটনা থানার পুলিশ।
গত ১০ নভেম্বর তাকে উদ্ধার করে মধুপাটনা পুলিশ। কিশোরীটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মধুপাটনা পুলিশ তার বাংলাদেশি নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই কিশোরীর কাছে কোনো নথিপত্র পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমে এ ঘটনা প্রকাশিত হওয়ার পর রাজ্যে মানব পাচার নিয়ে উদ্বেগ বেড়েছে। কিশোরীর অভিযোগ, ফেসবুকে পরিচিত এক ব্যক্তি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে। তার বক্তব্য অনুসারে, প্রথমে তাকে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে ওডিশার রাজধানী ভুবনেশ্বর হয়ে কটকে আনা হয় এবং তাকে একটি ম্যাসাজ পারলারে বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হয়।
মধুপাটনা পুলিশ তাকে কটকের লিংক রোড এলাকায় একা পায় এবং স্থানীয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) তত্ত্¦াবধানে রাখে। এ ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে। কিশোরীটির কাছে কোনো পরিচয়পত্র না থাকায় তার জাতীয়তা নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযোগের সত্যতা যাচাই করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃহস্পতিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুবদলের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যে ২য় মাভাবিপ্রবি
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে রাস্তার পাশে খাদে, বাবা-ছেলেসহ নিহত ৩
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাত্রীদের ফেরাতে ইসরায়েলের বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান সৌদি আরবের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট বিভাগের উন্নয়নে ৫ হাজার ৩২৬ কোটি প্রকল্প নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন সমাপ্ত ঘোষণা করল ইরাক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-তুরস্ক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান পর্যটন মন্ত্রীর
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইরানি’ ট্রলারে পাচারকালে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার মাদকসহ আটক ৫ পাকিস্তানি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানি খাতের সব কম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় নিরীক্ষা করবে বিইআরসি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)