চাকরিতে যোগদান নিয়ে অনিশ্চয়তায় ২০৬৪ গেজেটেড কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক:
দুই দফা যাচাই-বাছাই ও গেজেট প্রকাশের পর চাকরিতে যোগদান করতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ৪৩তম বিসিএস ক্যাডারের দুই হাজার ৬৪ জন কর্মকর্তা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় এক দফা এবং বর্তমান অন্তর্র্বতী সরকারের সময় আরেক দফা যাচাই-বাছাইয়ের পর নতুন করে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য যোগদানের সময় পিছিয়ে দেয়া হয়েছে। তৃতীয় দফা অধিকতর যাচাই-বাছাইয়ে পর আগামী বছর ১ জানুয়ারি যোগদানের কথা রয়েছে তাদের। এই পরিস্থিতিতে তাদের চাকরিতে যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রার্থী বলেন, ‘দুই দফা ভেরিফিকেশন (পরিচয় ও ঠিকানা যাচাই) করা হয়েছে। আমাদের যোগদান করার কথা ছিল গত ১৭ নভেম্বর। কিন্তু তার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৮ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে যোগদানের তারিখ পিছিয়ে আগামী বছর ১ জানুয়ারি নির্ধারণ করেছে। অথচ একই বিসিএস থেকে ৬৪২ জন নন-ক্যাডার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা রীতিমতো চাকরি করছেন। এরপর থেকে প্রার্থীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে তাদের আর চাকরিতে যোগদান করতে দেওয়া হবে কিনা?’
যোগদানের অপেক্ষায় থাকা ৪৩তম বিসিএসের গেজেটেড ক্যাডার কর্মকর্তারা জানান, কোটামুক্ত শতভাগ মেধার ভিত্তিতে অনুষ্ঠিত ৪৩তম বিসিএসের দুই হাজার ৬৪ জন গেজেটেড ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪৩তম বিসিএসে সুপারিশ পায় দুই হাজার ১৬৩ জন। এর মধ্যে গত ৫ আগস্টের পর দ্বিতীয় দফা ভেরিফিকেশনের পর ২০২৪ সালের ১৫ অক্টোবর দুই হাজার ৬৪ জনের গেজেট প্রকাশিত হয়। গেজেটে গত ১৭ নভেম্বর চাকরিতে যোগদানের নির্দেশনা দেওয়া দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
ভুক্তভোগীরা জানান, ৪৩তম বিসিএস ক্যাডারের এই কর্মকর্তাদের অনেকেই আগে থেকে সরকারি ও বেসরকারি চাকরিতে কর্মরত। গেজেট প্রকাশের পর প্রায় সবাই আগের চাকরি ছেড়ে দিয়ে ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন।
এই সময়ের মধ্যে গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনে জানায়, ২০২০ সালের ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ২০২৫ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হলো।
গেজেট হওয়া ক্যাডার কর্মকর্তারা জানান, বাংলাদেশে কখনও ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ ও যোগদান সম্পন্ন না হলে একই বিসিএসে থেকে নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগ দেওয়ার নজির নেই। ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হওয়ার আগেই নন-ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা বর্তমানে চাকরি করছেন। অন্যদিকে পুলিশ ক্যাডারের একটি ব্যাচের প্রশিক্ষণ শেষে পদায়নের আগে পাসিং প্যারেড স্থগিত করে রাখা হয়। কারণ দুই দফা ভেরিফিকেশনের পর অধিকতর ভেরিফিকেশন শুরু করেছে বর্তমান সরকার।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।