চলতি বছরে সোনার দাম বেড়েছে ২১ শতাংশ, কেনা বন্ধ রেখেছে চীন
চলতি বছরের আগস্টে টানা চতুর্থ মাসের মতো সোনা কেনা বন্ধ রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এমন চিত্র দেখা গেছে।
আগস্ট পর্যন্ত দেশটির সোনার রিজার্ভ দাঁড়িয়েছে ৭২.৮ মিলিয়ন ফাইন ট্রয় আউন্স। এর মূল্য জুনের ১৭৬.৬৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮২.৯৮ বিলিয়ন ডলারে।
চলতি বছরে সোনার দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এর কারণ হলো আঞ্চলিক ও অর্থনৈতিক অস্থিরতায় সেফ হ্যাভেনে চাহিদা বৃদ্ধি। তাছাড়া বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রচুর সোনা কিনেছে।
চলতি বছর সোনার দাম বেড়েছে ২১ শতাংশ। যা এখন ২০ আগস্টের রেকর্ড মূল্যের কাছাকাছি রয়েছে।
তবে আগস্ট পর্যন্ত টানা চার মাস কেনা বন্ধের আগে চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা ১৮ মাস সোনা কিনেছে। ২০২৩ সালে দেশটি সবচেয়ে বেশি সোনা কেনে।
তবে উচ্চ মূল্যের মধ্যেও ফের কিছু পয়েন্টেরভিত্তিতে সোনো কেনা শুরু করতে চায় চীন। মূলত চীনের উদ্দেশ্য মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানো।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।