চলতি বছরের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ৩০ জুলাই, ২০২৪ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গতকাল সোমবার সকাল পর্যন্ত এই দাবানলে প্রায় ৩ লাখ ৫০ হাজার একর (১ লাখ ৪২ হাজার হেক্টর) এলাকা পুড়ে গেছে।
চলতি বছর এটিই যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় দাবানল। তাছাড়া এটিকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অঙ্গরাজ্যটির অগ্নিনির্বাপক সংস্থা ক্যাল ফায়ার বলেছে, এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল। তাই স্বাভাবিকভাবেই দমকল বাহিনীকে পরিস্থিতি মোকাবিলা করতে বেগ পেতে হচ্ছে।
দাবানলের কারণে ৪,০০০ এরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৯০ মাইল (১৪৫ কিলোমিটার) উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ,পাহাড়ী এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।
ক্যাল ফায়ার জানায়, এক ডজনেরও বেশি হেলিকপ্টার ও বেশ কয়েকটি প্লেনসহ প্রায় ২,৫০০ কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও, এখন পর্যন্ত দাবালনের নিয়ন্ত্রণ ‘শূন্য শতাংশ’। একটি আপডেট বিবৃতিতে সংস্থাটি বলেছে, উঁচু ভূখন্ড ও বাতাসের কারণে দাবানল আক্রমনাত্মকভাবে ছড়িয়ে পড়ে। পাহাড়ের ঢাল ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে আগুনের চরম বিস্তার ঘটছে।
গত বুধবার আগুনের সূত্রপাত হয় ও কয়েক ঘণ্টার মধ্যে সেখানে ও পার্শ্ববর্তী তেহামা কাউন্টির বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবরে দেখা গেছে আগুনে ১৩৪টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানলের ঘন ধূসর ধোঁয়ার একটি বিশাল কলাম তৈরি করেছে যা নিকটবর্তী রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার একটি জ্বলন্ত গাড়িকে খাদে ঠেলে ফেলে দিয়ে আগুন লাগানোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)